বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : ক্রীড়া

ঢাকায় পৌঁছাল ইংল্যান্ড দল


DhakaReport24.com || 2023-02-24 14:25:30
ঢাকায় পৌঁছাল ইংল্যান্ড দল

টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছল ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। আজ শুক্রবার সকাল ৮টার দিকে দুটি ফ্লাইটে ইংলিশ ক্রিকেটাররা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তারপর একই বাসে চেপে রওনা হন টিম হোটেলের দিকে। 

জস বাটলারের নেতৃত্বাধীন দল এবারের সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। ২০১৬ সালের পর এটাই তাদের প্রথম বাংলাদেশ ভ্রমণ। সেবার ওয়ানডে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। টেস্ট সিরিজ হয়েছিল ১-১ ব্যবধানে ড্র। এবার কোনো টেস্ট ম্যাচ নেই।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ। আগামী ১ ও ৩ মার্চ প্রথম দুটি ম্যাচ হবে সেখানে। শেষ ওয়ানডের ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ মার্চ।

চট্টগ্রামেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ৯ মার্চ সেখানে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর ঢাকায় ফিরবে দুই দল। মিরপুরে পরের দুটি টি-টোয়েন্টি হবে ১২ ও ১৪ মার্চ। ইংল্যান্ড দল বাংলাদেশ ছেড়ে যাবে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরদিনই।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য গত ১৬ ফেব্রুয়ারি স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ সদস্যের দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। আগের সিরিজের স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন পাঁচজন, ঢুকেছেন তিনজন।

চোট কাটিয়ে অনুমিতভাবেই ফিরেছেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। দলে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে। সবশেষ বিপিএলে দারুণ নৈপুণ্য দেখিয়ে ডাক পেয়েছেন তৌহিদ হৃদয়।

বাদ পড়াদের তালিকায় আছেন এনামুল হক বিজয়, ইয়াসির আলি চৌধুরী, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ। এদের কেউই সাম্প্রতিক সময়ে আলো ছড়াতে পারেননি।

ইংল্যান্ড ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিসি টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

ইংল্যান্ড টি-২০ দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, বেন ডুকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিসি টপলি, ক্রিস ওকস, মার্ক উড।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম