বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : ক্রীড়া

মুশফিক-শান্তে সিলেটের ১৭৫


DhakaReport24.com || 2023-02-16 20:28:15
মুশফিক-শান্তে সিলেটের ১৭৫

বিপিএলের ফাইনালে আগে ব্যাট করতে নেমে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে সিলেট স্ট্রাইকার্স। নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহীমের দারুণ ফিফটিতে সাত উইকেটে ১৭৫ রান করেছে মাশরাফিরা। শিরোপা জিততে হলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে করতে হবে ১৭৬ রান।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট। তানভিরের বলে শূন্য রানে বোল্ড ওপেনার তৌহিদ হৃদয়। রাসেলের বলে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দেন সিলেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা (৪ বলে ১ রান)।

তৃতীয় উইকেট জুটিতে কুমিল্লার বোলারদের শাসন করেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহীম। এই জুটি দলকে নিয়ে যান ১০৫ রান পর্যন্ত। দারুণ খেলতে থাকা শান্ত বিদায় নেন মঈন আলীর বলে সরাসরি বোল্ড হয়ে। যাওয়ার আগে করে যান ৪৫ বলে ৬৪ রানের ইনিংস।

নয়টি চারের পাশাপাশি তিন হাঁকান এক ছক্কাও। এই ইনিংসের সুবাদে বিপিএলে এক আসরে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে পাঁচশ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

এরপর ফিফটির দেখা পান অভিজ্ঞ মুশফিকুর রহীমও। ৩৫ বলে তিনি স্পর্শ করেন পঞ্চাশ। শেষের দিকে ১১ বলে ১৩ রান করে ফেরেন রায়ান বার্ল। নারিনের বলে গোল্ডেন ডাক মারেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। ৬ বলে ৯ রান করে মুস্তাফিজের শিকার জর্জ লিন্ডে। ৪৮ বলে ৭৪ রানের ঝলমলে ইনিংস খেলে অপরাজিত থাকেন মুশফিকুর রহীম।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম