বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : ক্রীড়া

জুনেই বাংলাদেশে আসছে আর্জেন্টিনা


DhakaReport24.com || 2023-02-15 20:53:30
জুনেই বাংলাদেশে আসছে আর্জেন্টিনা

বিশ্বকাপ জয়ের পর থেকেই আর্জেন্টিনা জাতীয় দলকে বাংলাদেশে আনার জন্য উঠেপড়ে লেগেছে বাংলাদেশ, যদিও এর আগে বহুবার এই চেষ্টা করা হয়েছে। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে মেসিদের  আমন্ত্রণ জানানো হয়েছে অনেকবার। কিছুটা ইতিবাচক থাকলেও এখন পর্যন্ত বাংলাদেশে আসার ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানায়নি তারা। 

তবে সম্প্রতি আর্জেন্টাইন মিডিয়া জানিয়েছে, জুনে বাংলাদেশে আসার পরিকল্পনা চূড়ান্ত করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ডবল আমারিল্লার প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জুন মাসের ১২ থেকে ২০ তারিখ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলতে পারে আর্জেন্টিনা।

নতুন বছর ২০২৩ উপলক্ষ্যে খেলার সূচি পরিকল্পনা করছে বিশ্বের সব দেশ। বাদ নেই আর্জেন্টিনাও। নতুন বছরে দেশটির জাতীয় দল কোথায় কোথায় খেলবে সেই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সফরের বিষয়টি নিয়ে আলোচনা করেছে তারা। আলোচনা মোতাবেক চলতি বছরের জুনের ১২ থেকে ২০ তারিখের মধ্যে লিওনেল মেসিদের দলকে বাংলাদেশ পাঠাতে চাইছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম