বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

আইপিএল খেলার অনুমতি পাবে না সাকিব-লিটনরা


DhakaReport24.com || 2023-02-08 09:37:30
আইপিএল খেলার অনুমতি পাবে না সাকিব-লিটনরা

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের তিন জন ক্রিকেটার অংশগ্রহণ করবে। তবে আইপিএল পুরো মৌসুম টাইগার ক্রিকেটাররা খেলতে পারবে কিনা তা নিয়ে রয়েছিল সন্দেহ। এবার সে শঙ্কা কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরো আইপিএল খেলার অনুমতি পাবে না সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও লিটন দাস। মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

আইপিএলের আগামী মৌসুমে সাকিব ও লিটন খেলবেন কলকাতা নাইট রাইডার্সে হয়ে। মুস্তাফিজুর রহমান খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। এবারই প্রথম বাংলাদেশের ৩ জন ক্রিকেটার অংশ নিচ্ছে ক্রিকেটের এই এমগা আসরে। 

মূলত আইপিএল চলাকালীন জাতীয় দলের খেলা থাকায় বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে বিষয়টি ক্রিকেটারদের জানিয়েও দিয়েছে বোর্ড। আইপিএল চলাকালীন ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ খেলবে বাংলাদেশ। তাই পুরো মৌসুম আইপিএলের দলগুলো পাবে না তাদের।

বিসিবি আইপিএলে ক্রিকেটারদের খেলা প্রসঙ্গে বলেন, ‘আমাদের এমন কোন পরিকল্পনা নেই। জাতীয় দলের খেলা বাদ দিয়ে অন্য কোন খেলায় অংশগ্রহণে অনুমতি দেয়ার পরিকল্পনা আমাদের নেই। এটা আমরা ওদের জানিয়েও দিয়েছি।’

এর আগে জাতীয় দলের খেলা থেকে বিরতি নিয়ে আইপিএলে খেলতে দেখা গিয়েছে টাইগার ক্রিকেটারদের। তবে এবার আর সেই পথে হাঁটবে না বিসিবি। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম