বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

প্রিটোরিয়াসের সঙ্গে বরিশালে আসছেন টপলে


DhakaReport24.com || 2023-02-05 09:54:15
প্রিটোরিয়াসের সঙ্গে বরিশালে আসছেন টপলে

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরের শুরু থেকেই দাপট দেখিয়ে চলেছে ফরচুন বরিশাল। এখন পর্যন্ত আসরের ১০ ম্যাচ খেলে ৭টিতেই জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল। নিশ্চিত হয়েছে প্লে-অফ। তবে নতুন করে আরও দুই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। দক্ষিণ আফ্রিকা থেকে আসছেন ডোয়াইন প্রিটোরিয়াস এবং ইংল্যান্ড থেকে আসছেন রিস টপলে। 

যদিও প্রিটোরিয়াসের আসার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে বরিশাল ফ্র্যাঞ্চাইজি আগেই জানিয়েছিল। তবে নতুন করে ইংলিশ পেসার টপলির আসার খবর নিশ্চিত করেছেন বরিশাল দলের মালিক মিজানুর রহমান। তিনি বলেন, '৬ তারিখ প্রিটোরিয়াস দলের সঙ্গে যোগ দেবেন এবং ইংল্যান্ডের টপলে ৭ তারিখ বাংলাদেশে আসবে। আপাতত তাদের ভিসা কার্যক্রম চলছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই তারা আসবেন।'

মূলত বরিশাল দল তাদের পাকিস্তানি ক্রিকেটারদের পরবর্তী ম্যাচ গুলোতে না পাওয়ার কারণে নতুন করে বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে যাচ্ছে। ইতোমধ্য চলে গেছেন হায়দার আলী এবং ইফতেখার আহমেদ। এছাড়া পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিমও ফিরে যাচ্ছেন পাকিস্তানে। অবশ্য ৭ ফেব্রুয়ারির ম্যাচ খেলেই উড়াল দেবেন তিনি।

তবে বরিশালের হয়ে বিপিএলের বাকি ম্যাচগুলোতে থাকবেন চতুরাঙ্গা ডি সিলভা, ইব্রাহিম জাদরান ও করিম জানাত। এছাড়া রহমানউল্লাহ গুরবাজ এবং নাভিন উল হকের আসার সম্ভাবনাও রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম