বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

টি-টেন লিগ: বাংলা টাইগার্স স্কোয়াডে ৭ বাংলাদেশি


DhakaReport24.com || 2019-10-17 17:00:45
টি-টেন লিগ: বাংলা টাইগার্স স্কোয়াডে ৭ বাংলাদেশি

আবুধাবি টি-টেন লিগে প্রথমবার অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের দল বাংলা টাইগার্স। দেশি- বিদেশি ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০১৯ আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। এদের ৭ জনই বাংলাদেশের খেলোয়াড়।

আইকন ক্রিকেটার হিসেবে আগেই শ্রীলংকা অলরাউন্ডার থিসারা পেরেরার নাম ঘোষণা করেছিল বাংলা টাইগার্স। তার সঙ্গে দলে আছেন রাইলি রুশো, জেমস ফকনার, কলিন ইনগ্রামের মতো বিদেশি ক্রিকেটাররা। আর বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিকী, ইয়াসির আলি, মেহেদী হাসান, আরাফাত সানি ও আবু হায়দার রনি।

এ টুর্নামেন্টে বাংলা টাইগার্সের কোচের দায়িত্ব পালন করবেন টাইগারদের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। ম্যানেজার হিসেবে থাকছেন জাতীয় দলের আরেক সাবেক ওপেনার নাফিস ইকবাল। তাদের দিক নির্দেশনাই খেলবেন থিসারা, ফকনাররা।

টি-টেন লিগের এবারের আসরে শিরোপার জন্য লড়বে আট দল। আগামী ১৫ নভেম্বর শুরু হবে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ব্যাট-বলের যুদ্ধ। গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ২৪ নভেম্বর ফাইনাল দিয়ে এ তৃতীয় আসরের পর্দা নামবে।

এসময়ে ভারত সফর নিয়ে ব্যস্ত থাকবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তাই তাদের কাউকে দলে নেয়নি বাংলা টাইগার্স। দলটির স্বত্ত্বাধিকারি চট্টলার সন্তান ইয়াসিন চৌধুরী।টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে স্ব শরীরে উপস্থিত ছিলেন তিনি। তার সঙ্গে আরেক নামি ক্রীড়া সংগঠক ও ক্রিকেট অন্তঃপ্রাণ সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীরও অংশ নেন।

বাংলা টাইগার্স স্কোয়াড

থিসারা পেরেরা (আইকন), কলিন ইনগ্রাম, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, আন্দ্রে ফ্লেচার, কায়েস আহমেদ, জেমস ফকনার, এনামুল হক বিজয়, ফরহাদ রেজা, চিরাগ সুরি, জুনায়েদ সিদ্দিকী, ইয়াসির আলি, মেহেদী হাসান, আরাফাত সানি ও আবু হায়দার রনি।