বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

দলের পারফরম্যান্স নিয়ে যা বললেন আর্জেন্টিনার কোচ


DhakaReport24.com || 2022-12-04 13:34:00
দলের পারফরম্যান্স নিয়ে যা বললেন আর্জেন্টিনার কোচ

কাতার বিশ্বকাপে নকআউট পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধেই মেসির গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের লিড নেয় মেসির দল।

ম্যাচের ৭৭ মিনিটে ১ গোল শোধ করে অস্ট্রেলিয়া। বক্সের বাইরে থেকে জোরালো শট মারেন গুডউইন। বক্সের মধ্যে এনজো মার্তিনেসের মাথায় লেগে বলের দিক বদলে যায়। কিছু করার ছিল না গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের। জিততে শেষ পর্যন্ত বেশ কষ্টই করতে হয় মেসিদের।

এমন কঠিন লড়াইয়ে জয়ের তৃপ্তি ছিল আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কণ্ঠে। তিনি বলেন, আমরা সন্তুষ্ট। আজকের ম্যাচ ভীষণ কঠিন ছিল। তারা প্রবল চাপে ফেলে দিয়ে আমাকে নাভিশ্বাস তুলে ছেড়েছিল।

স্কালোনি বলেন, শেষ সময়ে এমন ভোগান্তিতে পড়া আমাদের উচিত হয়নি। কারণ আমাদের সামনে সুযোগ ছিল আরও এগিয়ে যাওয়ার। তবে আমার ছেলেদের জন্ম হয়েছে এ ধরনের ম্যাচ খেলার জন্যই।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম