বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

বিশ্বকাপে খেলা নিয়ে যে বার্তা দিলেন নেইমার


DhakaReport24.com || 2022-12-03 17:12:15
বিশ্বকাপে খেলা নিয়ে যে বার্তা দিলেন নেইমার

বিশ্বকাপে নেইমারের ম্যাচ খেলা নিয়ে কোনো পরিস্কার বার্তা দেয়নি ব্রাজিল। দলের মেডিকেল বিভাগ থেকে যেটুকু বার্তা দেওয়া হচ্ছে, তাও অপ্রতুল। দ্য ফেনোমেনন কবে দলের হয়ে খেলবেন এ বিষয়ে পরিস্কার বার্তা পাচ্ছিল না অনুরাগীরা। 

অবশ্য শুক্রবার বিকালের দিকে টিম হোটেলের জিমে ট্রেনিং করেছেন নেইমার। সেখানে বল নিয়েও কসরত করেন তিনি।

সোমবার শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নামবে সেলেসাওরা। এরই মধ্যে চোটে থাকা অপর দুই খেলোয়াড় দানিলো ও অ্যালেক্স সান্দ্রো শুক্রবার সকালে মাঠে অনুশীলন করেন। তাদের দুজনের সঙ্গে ট্রেইনার ছাড়াও ছিলেন ব্রাজিল দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমার ও ফিজিওথেরাপিস্ট। 

নেইমার সকালের দিকে হোটেলে চোট আক্রান্ত পায়ে ফিজিওথেরাপি নিয়েছেন। বিকালে হোটেলের জিমে নামেন নেইমার। সেখানে দুই পায়ে শক্তি ফেরানোর জন্য বেশ কিছুক্ষণ নানা ব্যায়াম করেন তিনি। জিমের ভেতর তার জন্য দৌঁড়ানোর ট্রাকের ব্যবস্থা ছিল। সেখানে বেশ স্বচ্ছন্দেই দৌঁড়ান তিনি।

এরপর সেখানেই বল নিয়ে বেশ কিছুক্ষণ অনুশীলন করেন নেইমার। বল পায়েও নেইমারকে বেশ সাবলীলই মনে হয়েছে। চোটে পড়ার ৯ দিন পর অনুশীলন করলেন তিনি। ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তিনজনের অনুশীলনের ভিডিও দেওয়া হয়েছে। নেইমারও সেই ভিডিও শেয়ার করে লিখেছেন 'ফিরে আসছি!' এখন দেখার বিষয় কবে নাগাদ খেলায় ফিরতে পারেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম