রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে অনিশ্চিত ডি মারিয়া!


DhakaReport24.com || 2022-12-03 12:43:00
অস্ট্রেলিয়ার বিপক্ষে অনিশ্চিত ডি মারিয়া!

কাতার বিশ্বকাপে নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে আজ রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আক্রমণভাগের প্রাণ অ্যাঞ্জেল ডি মারিয়াকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ মেসির দলের। কোচ লিওনেল স্কালোনির বরাত দিয়ে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ঊরুর চোটে ভুগছেন ডি মারিয়া।

ইনজুরির সঙ্গে লড়াই করেই কাতারে বিশ্বকাপ খেলতে নেমেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। পুরোনো সেই ইনজুরি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অলিখিত ফাইনালে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই তুলে নেওয়া হয়েছিল মারিয়াকে। মাঠে স্বচ্ছন্দ ছিলেন না এই ফরোয়ার্ড।

স্কালোনি বলেন, ‘পোল্যান্ডের বিপক্ষে ঊরুর পেশিতে ব্যথা অনুভব করছিল মারিয়া। তাই আমরা তাকে তুলে আনি। শঙ্কাটা এখনো কাটেনি। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।’ তবে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলেই হয়তো ডি মারিয়াকে নিয়ে ঝুঁকি নেবেন না কোচ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম