বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : ক্রীড়া

রাতে ব্রাজিলের মুখোমুখি ক্যামেরুন, পরিসংখ্যান কী বলছে


DhakaReport24.com || 2022-12-02 18:47:30
রাতে ব্রাজিলের মুখোমুখি ক্যামেরুন, পরিসংখ্যান কী বলছে

কাতার বিশ্বকাপটা নিজেদের করে নিতে চায় ব্রাজিল। সেই লক্ষ্যে শুভ সূচনাও করেছে। তবে শঙ্কা বেড়েছে নেইমারের চোট। আজ লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় ক্যামেরুনের বিপক্ষে নামছে ব্রাজিল। 

আগেই শেষ ষোলো নিশ্চিত হওয়ায় ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটি নিয়মরক্ষার হিসেবেই দেখছে সেলেসাওরা। দ্বিতীয় রাউন্ডের আগে দলের সেরা তারকা নেইমারের মতো চোট যাতে আর অন্য কোনও খেলোয়াড়ের না লাগে তাই এই ম্যাচটিতে নতুনদের বেশি করে সুযোগ দেওয়া হবে বলেই জানানো হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। 

ক্যামেরুনের বিপক্ষে রদ্রিগো কিংবা গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মতো ফুটবলাররা তাদের প্রথম বিশ্বকাপে শুরুর একাদশেই মাঠে নামতে পারে। আবার আগের দু’ম্যাচে খেলতে না পারলেও ৩৯ বছর বয়সি দানি আলভেজ এই ম্যাচে ব্রাজিলের নেতৃত্ব দেবেন বলে আগেই জানানো হয়েছে।

বিশ্বকাপে ব্রাজিল ও ক্যামেরুন মুখোমুখি হয়েছিল ২বার। ১৯৯৪ সালের বিশ্ব আসরে গ্রুপ পর্বে প্রথম ক্যামেরুনের মুখোমুখি হয় ব্রাজিল। সেখানে ৩ গোলে আফ্রিকার দেশটিকে উড়িয়ে দেয় সেলেসাওরা। সেদিন ব্রাজিলের হয়ে গোল করেন মারিও, মার্সিও স্যান্টোস ও বেবেতো।

দ্বিতীয়বার ২০ বছর পর ২০১৪ বিশ্বকাপে আবারও গ্রুপ পর্বে ক্যামেরুনের মুখোমুখি হয় ব্রাজিল। নেইমারের জোড়া গোল ও ফ্রেদ, ফার্নান্দিনহোর গোলে সে ম্যাচে ৪-১ ব্যবধানের জয় পায় ব্রাজিল। এরপর আর বিশ্বকাপে দেখা হয়নি দু’দলের। 

বিশ্বকাপ ও আন্তর্জাতিক অঙ্গনে ব্রাজিল ও ক্যামেরুনে ৬ বার মুখোমুখি হয়। যেখানে সেলেসাওরা ৫-১ ব্যবধানে এগিয়ে। ১৯৯০ সালের বিশ্বকাপের শেষ আটে খেলার পর আর কখনও নকআউট পর্বে উঠতে পারেনি ক্যামেরুন। 

দু’দলের মুখোমুখি লড়াইয়ে ক্যামেরুনের একমাত্র জয় ২০০৩ সালের ফিফা কনফেডারেশন কাপে। দল দুটির সবশেষ দেখায় ২০১৮ সালে প্রীতি ম্যাচে রিচার্লিসনের একমাত্র গোলে জয় পায় ব্রাজিল। সব ধরনের প্রতিযোগিতায় ব্রাজিল ৬ ম্যাচে ক্যামেরুনের জালে মোট ১২ গোল করে হজম করেছে স্রেফ ১ গোল। বুঝাই যাচ্ছে, দু’দলের দ্বৈরথে ঠিক কতটা এগিয়ে আছে সেলেসাওরা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম