বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

মুশফিককে নিয়ে যা বললেন মাশরাফি


DhakaReport24.com || 2022-11-24 13:13:45
মুশফিককে নিয়ে যা বললেন মাশরাফি

বুধবার অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের প্লেয়ার্স ড্রাফট। এবারের আয়োজনে সিলেট সিক্সারসের অধিনায়কের দায়িত্বে রয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ড্রাফটে নিজেদের প্রথম ডাকেই তারা দলে ভিড়িয়েছিল মুশফিকুর রহিমকে। ড্রাফট অনুষ্ঠান শেষে গণমাধ্যমে কথাও বলেছেন মাশরাফি। জানিয়েছেন, মুশফিক সবসময় চ্যাম্পিয়ন, যেকোন ম্যাচে যেকোন সময়।

মাশরাফি বলেন, ‘মুশফিক সবসময় চ্যাম্পিয়ন। মুশফিক যেকোন ম্যাচে, যেকোন সময়, যেকোন মুহূর্তে…. ও সবসময় সেরাটা দিয়ে আসছে। কিন্তু একজন খেলোয়াড়ের কি কোন নিশ্চয়তা আছে? অনফিল্ডে কেমন খেলবে সেটা নির্ভর করে ওইদিনের উপর।’

মাশরাফি আরো যোগ করেন, ‘খেলোয়াড় হিসেবে মুশফিক কেমন এই প্রশ্ন মনে হয় এখানের কারও আছে। এখন কেমন করবে সেই নিশ্চয়তা তো আসলে কেউ দিতে পারে না। তবে আমাদের প্রথম পছন্দই ছিল মুশফিক। যে পরিকল্পনা ছিল সেটা অনুযায়ীই পেয়েছি আমরা। এটা দলের জন্য খুব ভালো হয়েছে।’

বিপিএলের আসর গুলোতে এখন পর্যন্ত তেমন ভালো করতে পারেনি সিলেট দল। এবারের আসরে সিলেটের লক্ষ্য কি থাকবে এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘এখানে প্রত্যেকটা দলই আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে। চ্যাম্পিয়নের তো কোন নিশ্চয়তা দেয়া যায় না, এটার নিশ্চয়তা নাইও। যত ভালো দলই করেন না কেন চ্যাম্পিয়নের কোন নিশ্চয়তা নেই। অনফিল্ডে যারা ভালো খেলবে তাদের সুযোগ ভালো থাকবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম