বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে স্পেনীয়দের বিশ্বকাপ যাত্রা শুরু


DhakaReport24.com || 2022-11-23 00:36:30
কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে স্পেনীয়দের বিশ্বকাপ যাত্রা শুরু

ফুটবল বিশ্বকাপের মতো বড় একটি মঞ্চে অভিজ্ঞ খেলোয়াড়দের অনেকেই নেই স্পেনের স্কোয়াডে। ২০১০ বিশ্বকাপ জেতার পর গত দুই বিশ্বকাপের হতাশা কাটাতে একরাশ তরুণের ওপরই ভরসা রেখেছিলেন স্পেন কোচ লুইস এনরিকে। কাতার বিশ্বকাপে স্পেন পা রেখেছিলো সেই তারুণ্যের জয়গান নিয়েই। গেয়েকোচের ভরসার দাম যথার্থই দিয়েছে গাভি-পেদ্রিরা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলে জয় পেয়েছে স্পেন।

গ্রুপ-ই'তে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০টায় কোস্টারিকার বিপক্ষে মাঠে নামে স্পেন। আল থুমামা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই কোস্টারিকার ওপর চড়াও হয়ে খেলতে থাকে লুইস এনরিকের দল।

খেলার শুরু থেকে অধিকাংশ সময় বল নিজেদের পায়ে রেখেই আক্রমণে উঠতে থাকে স্প্যানিয়ার্ডরা। টিকি-টাকা ফুটবলের পাসের পসরা বসিয়ে স্পেন নিজেদের প্রথম গোল তুলে নেয় ম্যাচের ১১ মিনিটেই। ডি বক্সের বাইরে থেকে গাভির বাড়ানো বল ডি বক্সের ভেতর দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাসকে ফাকি দিয়ে জালে বল জড়ান দানি অলমো।

ঠিক ১০ মিনিট বাদেই দ্বিতীয় গোল পেয়ে যায় স্পেন। লেফট ব্যাক জর্ডি আলবার বাড়ানো বলে কস্টারিকার জালে দ্বিতীয়বার বল জড়ান মার্কো অ্যাসেন্সিও। ম্যাচের ৩১ মিনিটে স্পেনকে তৃতীয়বার উল্লাসে মাতান ফেরান টোরেস। পেনাল্টি থেকে নাভাসকে বোকা বানিয়ে স্পেনকে ৩-০ গোলে এগিয়ে নেন টোরেস।

শুরুর দিকের বাকিটা সময়ও নিজেদের পায়ে বল রেখেই গোল আদায়ের চেষ্টা চালিয়ে গেছে স্পেন। তবে আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন। বিরতি শেষে মাঠে নেমে আরও ৪ গোল করে ৭-০ গোলে জয় নিয়ে ম্যাচ শেষ করে স্পেন।

স্পেনের হয়ে জোড়া গোল করেন ফেরান তোরেস। এছাড়াও ১টি করে গোল করেন, আসেনসিও, দানি ওলমো, মোরাতা, কার্লস সোলার ও পাবলো গাভি।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম