বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

জাপানের বিপক্ষে প্রথমার্ধে জার্মানির লিড


DhakaReport24.com || 2022-11-23 20:06:15
জাপানের বিপক্ষে প্রথমার্ধে জার্মানির লিড

বিশ্বের অন্যতম সেরা দল জার্মানির বিপক্ষে প্রথমার্ধে লড়াই করতে পারেনি জাপান। এশিয়ার জায়ান্ট জাপানের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়েছে জার্মানি। এশিয়ার প্রতিনিধিরা প্রথম ৪৫ মিনিট রক্ষণই সামলে গেছে। 

ম্যাচের শুরুতে চমক দিয়ে এক কাউন্টার অ্যাটাকা থেকে গোল করেছিল জাপান। তবে সহজ অফসাইডের ফাঁদে তা বাতিল হয়ে যায়। এরপর লিড নেয় জার্মানি। ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন মিডফিল্ডার ইলকে গুন্ডোগান। 

প্রথমার্ধের শেষ বাঁশির আগে জাপানের জালে আরও একটি গোল দিয়ে উদযাপন শুরু করে জার্মানি। তবে ওই গোল ভিএআর চেক করে অফসাইডের কারণে বাতিল করা হয়। 

জার্মানির শুরুর একাদশ: ম্যানুয়েল নয়্যার, ডেভিড রাউম, শ্লোটারবেগ, রুডিগার, নিকালাস সুলে, গুন্ডোগান, কিমিখ, জামাল মুসাইলা, মুলার, জিনাব্রি, কাই হাভার্টেজ।

জাপানের শুরুর একাদশ: শুইচি গোন্ডা, নাগাতোমো, জশিদা, ইটাকুরা, সাকাই, এনডো, তানাকা, কুবো, কামাডা, আইটো, মাইদা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম