বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

বাংলাদেশ-ভারত সিরিজের সূচিতে পরিবর্তন


DhakaReport24.com || 2022-11-23 10:08:15
বাংলাদেশ-ভারত সিরিজের সূচিতে পরিবর্তন

আগামী মাসে (ডিসেম্বর ১) ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত। আসন্ন এই সিরিজকে সামনে রেখে আগেই সূচি চূড়ান্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এবার সিরিজ শুরুর আগে সূচিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে। দেখা গেছে সিরিজের তৃতীয় ওয়ানডেটি ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি সূচি আগের মতোই রয়েছে।

২০১৫ সালে সর্বশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ দল। এরপর দীর্ঘ ৭ বছর আর ওয়ানডে সিরিজ মাঠে গড়ায়নি এই দুই দলের মধ্যে। সেবার রোহিত শর্মাদের বিপক্ষে বাংলাদেশ দল জয় পেয়েছিল ২-১ ব্যবধানে। অবশ্য এবারের বাংলাদেশ-ভারত সিরিজে দুটি টেস্ট ম্যাচও থাকছে যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

ভারত-বাংলাদেশ সিরিজের সূচি-

৪ ডিসেম্বর - প্রথম ওয়ানডে- মিরপুর

৭ ডিসেম্বর - দ্বিতীয় ওয়ানডে - মিরপুর

১০ ডিসেম্বর - তৃতীয় ওয়ানডে - চট্টগ্রাম

১৪-১৮ ডিসেম্বর - প্রথম টেস্ট - চট্টগ্রাম

২২-২৬ ডিসেম্বর - দ্বিতীয় টেস্ট - ঢাকা
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম