বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

মেসির গোলে শুরুতেই আর্জেন্টিনার লিড


DhakaReport24.com || 2022-11-22 16:15:30
মেসির গোলে শুরুতেই আর্জেন্টিনার লিড

সুযোগটা ২০১৮ বিশ্বকাপের প্রথম ম্যাচেও এসেছিল, লিওনেল মেসি সেই পেনাল্টির সুযোগটা নষ্ট করেছিলেন। তাই আজ যখন ২০২২ কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে পেনাল্টি পেল আর্জেন্টিনা, তখন হয়তো আলবিসেলেস্তেদের মন একটু ধুকপুকই করছিল।

তবে মেসি এবার কোনো ভুল করেননি। গোলরক্ষককে ভুল দিকে পাঠিয়ে করলেন গোল। আর্জেন্টিনা পেয়ে গেল তাদের প্রথম গোল।


আইকনিক লুসাইল স্টেডিয়ামে আজ মঙ্গলবার আর্জেন্টিনা আক্রমণে উঠে গিয়েছিল শুরুর মিনিটেই। তবে বক্সের ভেতরের জটলা থেকে করা মেসির শটটা ঠেকিয়ে দিয়েছিলেন সৌদি আরব গোলরক্ষক ওয়াইস। এরপর শুরুর দশ মিনিটে আলবিসেলেস্তেরা কর্নার পেয়েছিল আরও একটা। তবে সেটা কাজে লাগাতে পারেনি দলটি।

পারল ১০ মিনিটে এসে। ৯ম মিনিটে সৌদি আরব ডিফেন্ডার আল বুলায়হি নিজেদের বিপদসীমায় ফেলে দেন লিয়ান্দ্রো পারেদেসকে। ভিএআর দেখে এসে পেনাল্টি দেন রেফারি। 

পেনাল্টি থেকে গোলটা করতে এবার ভুল করেননি মেসি। গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে গোলটা তুলে নেন অধিনায়ক। ২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম গোলটা পেয়ে যায় আর্জেন্টিনা।


এরপর সৌদি আরবের জালে আরও দুইবার বল পাঠিয়েছিল আর্জেন্টিনা। ২২ মিনিটে মেসি এরপর ২৭ মিনিটে লাওতারো মার্টিনেজ বল পাঠান সৌদির পোস্টে। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় দুটি গোলই!

এক নজরে আর্জেন্টিনা একাদশ- এমি মার্টিনেজ, মলিনা, রোমেরো, অটামেন্ডি, টালিয়াফিকো, ডি পল, পারেদেস, পাপু গোমেজ, মেসি, লাওতারো, ডি মারিয়া।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম