নিউজিল্যান্ডের জন্য আজ শুক্রবারের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ডের বিপক্ষে জিততে পারলে প্রথম দল হিসেবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের। সেই লক্ষ্যে ব্যাটিং করবে কিউইরা।
অন্যদিকে শেষ চারে যাওয়ার কোনো সুযোগ নেই আয়ারল্যান্ডের সামনে। তাদের হারানোর কিছু নেই। নির্ভার আইরিশরা তাই নিউজিল্যান্ডের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এ অবস্থায় টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম