বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

ট্রফি ধরে রাখাই বাংলাদেশের লক্ষ্য


DhakaReport24.com || 2022-09-30 20:10:30
ট্রফি ধরে রাখাই বাংলাদেশের লক্ষ্য

নারী এশিয়া কাপের প্রথম ছয় আসরে টানা চ্যাম্পিয়ন ভারত। ২০১৮ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত সপ্তম আসরে শক্তিশালী ভারতকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে প্রথম ট্রফি জয়ের স্বাদ পায় বাংলাদেশ। 

এশিয়া কাপের সবশেষ আসরে শিরোপাজয়ী বাংলাদেশই অষ্টম আসরের আয়োজক। সবকিছু ঠিক থাকলে শনিবার সকাল ৯টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-থাইল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে আসরের পর্দা উঠবে। 

টুর্নামেন্ট শুরুর ঠিক আগের দিন শুক্রবার সিলেটে সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নিজের দলের লক্ষ্য নিয়ে কথা বলেন। 

তিনি বলেন, নিজের ঘরে আমরা ওভাবে চ্যালেঞ্জ মনে করছি না। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচ বাই ম্যাচ খেলা, অন্য দলের শক্তি আমরা দেখছি না। আমরা আমাদের ক্রিকেটটাই খেলতে চাই।

জ্যোতি আরও বলেন, ভালো খেলার সময় কিন্তু এখন শেষ। যেহেতু ট্রফি আমাদের ছিল, চেষ্টা করব ট্রফিটা যেন আমাদেরই থাকে এবং ভালো ক্রিকেট কিন্তু আমরা ইতোমধ্যেই খেলছি। ভালো ক্রিকেট খেললে ট্রফি আমাদের ঘরে আসবে। সব মিলিয়ে লক্ষ্য ভালো ক্রিকেট খেলার এবং ট্রফি ধরে রাখার।

নিগার বলেন, সব দলই কিন্তু উন্নতি করেছে। আমরাও উন্নতি করেছি, তাই সবক্ষেত্রেই দিক বিবেচনা করা যায়। হয়ত এখন প্রত্যেকটা দলের শক্তি অনেক বেড়ে গেছে, স্টিল আমরাও ইমপ্রুভ করেছি। আমরা আমাদের ক্রিকেটটা খেলতে চাই এবং আমরা আমাদের পরিকল্পনা মতো এগোতে চাই।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম