বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

ব্রাজিলের বিতর্কিত প্রেসিডেন্ট প্রার্থীর প্রচারে নেইমার


DhakaReport24.com || 2022-09-30 17:38:15
ব্রাজিলের বিতর্কিত প্রেসিডেন্ট প্রার্থীর প্রচারে নেইমার

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে জড়িয়ে গেছে নেইমারের নাম। দেশটির বিতর্কিত প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে সমর্থন দিয়েছেন এ ফরোয়ার্ড।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা দুটি ভিডিওতে বলসোনারোকে সমর্থন করেছেন ব্রাজিলের পোস্টার বয়। 

এর কটিতে শিশুদের জন্য তার দাতব্য প্রতিষ্ঠান পরিদর্শন করায় প্রেসিডেন্ট বলসোনারোকে ধন্যবাদ জানিয়েছেন পিএসজি তারকা। আর সেই ভিডিও বলসোনারো ব্যবহার করছেন তার নির্বাচনি প্রচারণায়। 

৩০ বছর বয়সি ব্রাজিলীয় স্ট্রাইকার নেইমার ইনস্টাগ্রামে লিখেছেন— ‘হ্যালো, প্রেসিডেন্ট বলসোনারো... আমার প্রতিষ্ঠান পরিদর্শনের জন্য আপনাকে ধন্যবাদ। আমি থাকতে পারলে ভালো হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি এখন অনেক দূরে। আশা করি, শিশুদের দাতব্য প্রতিষ্ঠান দেখে আপনার ভালো লেগেছে।’

বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন নেইমার। সেখান থেকে বলসোনারোর প্রতি সমর্থনে একটি টিকটক ভিডিও তৈরি করেছেন। 

ভিডিওতে দেখা যায়, বলসোনারোর নির্বাচনি প্রচারণায় ব্যবহার হওয়া গানে ঠোঁট মেলাচ্ছেন নেইমার।  গানটি এ রকম— ‘ভোট, ভোট, নিশ্চিত করতে ২২ চাপুন, এটিই বলসোনারোর নম্বর’। 
নেইমারের টিকটক ভিডিওটিও নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার দিয়েছেন বলসোনারো। 

রোববার ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারো ও সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। 

একাধিক জরিপ বলছে, বলসোনারোর চেয়ে এগিয়ে আছেন লুলা। ২০২০ সালে ব্রাজিলে করোনায় ব্যাপক সংক্রমণ ও অসংখ্য প্রাণহানির সময় উল্টোপাল্টা মন্তব্য এবং কাণ্ডে  ব্যাপকভাবে সমালোচিত হন বলসোনারো। বিতর্কিত হয়ে এতে তার জনপ্রিয়তায় ভাটা পড়ে।তবে জরিপে উঠে আসা জনমতের উল্টো মতই দিয়েছেন নেইমার।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম