বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

ইউএস ওপেনের নতুন রানি ইগা সিওনতেক


DhakaReport24.com || 2022-09-11 15:52:15
ইউএস ওপেনের নতুন রানি ইগা সিওনতেক

ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান টেনিস তারকা ইগা সোয়াতেক। প্রথমবারের মতো ইউএস ওপেন সিঙ্গল টাইটেল জিতলেন তিনি। ইউএস ওপেন এ বছর ইগার জেতা দ্বিতীয় গ্রান্ড স্লাম।

শনিবার আর্থার অ্যাশে স্টেডিয়ামে ৫ নম্বর বাছাই ওন্স জুবায়েইরকে ৬-২, ৭-৬ (৫) সেটে হারিয়েছেন ইগা সোয়াতেক। জয়ের পর তিনি বলেন, ‌‘ইউএস ওপেন জয়ের অনুভূতি এক বাক্যে বর্ণনা করা কঠিন হয়ে পড়েছে। তবে আমি আমাকে নিয়ে ভীষণ গর্বিত কারণ এটি সহজ ম্যাচ ছিল না। শুরুতে ভালো খেললেও আমি জানতাম ম্যাচ কঠিন হতে চলেছে। এটাও জানতাম ওন্স আমার ভুলের সদ্ব্যবহার করবে’।

 এ মৌসুমে রোলা গারোঁতেও চ্যম্পিয়ন হয়েছিলেন ২১ বছর বয়সী এ পোলিশ সুপারস্টার। নারীদের টেনিসে একই মৌসুমে দুই গ্রান্ড স্লাম জয়ের রেকর্ডটি সর্বশেষ গড়েছিলেন অ্যাঞ্জেলিক কেরবের, ২০১৬ সালে। ওই বছর একই মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন জিতেছিলেন তিনি।

 ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম