রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

ব্রাজিলের ২৬ জনের দল ঘোষণায় চমক


DhakaReport24.com || 2022-09-10 15:47:30
ব্রাজিলের ২৬ জনের দল ঘোষণায় চমক

বিশ্বকাপের আগে চলতি মাসে ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ফুটবল দল। দুই ম্যাচের জন্য ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছেন দলের হেড কোচ তিতে। যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন গ্লেইসন ব্রেমার ও রজার ইবানেস।

তবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেজ কিংবা আর্সেনালের হয়ে দারুণ খেলতে থাকা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল হেসুসের। আগামী ২৩ ও ২৭ সেপ্টেম্বর অভিষেক হয়ে যেতে পারে দুই নতুন ডিফেন্ডার ব্রেমার ও ইবানেসের।

ফ্রান্সের স্তাদিও ওশেনে ২৩ তারিখ ঘানা ও প্যারিস সেইন্ট জার্মেইর হোম গ্রাউন্ড পার্ক দেস প্রিন্সেসে ২৭ তারিখ তিউনিসিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এ দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে অনুমিতভাবেই ইউরোপিয়ান ক্লাব ফুটবলে খেলা ফুটবলারদের আধিক্য রয়েছে।

দুই প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: অ্যালিসন বেকার , এডারসন মোরায়েস , ওয়েভারটন 

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো , আলেক্স তেলেস , দানিলো , গ্লেইসন ব্রেমার , এডের মিলিটাও , ইবানেস, মার্কুইনহোস, থিয়াগো সিলভা 

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেজ, ক্যাসেমিরো , এভারটন রিবেইরো , ফাবিনহো , ফ্রেড, লুকাস পাকুয়েতা 

ফরোয়ার্ড: অ্যান্টনি, রবার্তো ফিরমিনো , ম্যাথিউজ কুনহা , নেইমার , পেদ্রো , রাফিনহা , রিচার্লিসন, রদ্রিগো  ও ভিনিসিউস জুনিয়র।

ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম