বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

বাঁচা-মরার লড়াইয়ে টস হারল ভারত, নামতে হচ্ছে ব্যাটিংয়ে


DhakaReport24.com || 2022-09-06 19:59:15
বাঁচা-মরার লড়াইয়ে টস হারল ভারত, নামতে হচ্ছে ব্যাটিংয়ে

পাকিস্তানের কাছে হেরে খাদের কিনারেই চলে গেছে ভারত, আজ শ্রীলঙ্কার কাছে হারলেই এশিয়া কাপের ফাইনাল খেলা পড়ে যাবে অনিশ্চয়তায়। এমন সমীকরণ নিয়ে আজ মাঠে নেমেছে রোহিত শর্মার দল।

তবে এমন লড়াইয়েও টস ভাগ্য সঙ্গে দেয়নি ভারতকে। পাকিস্তান ম্যাচের মতো আজও টস হেরেছেন অধিনায়ক রোহিত। শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকাও নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত, সেদিন বাবর আজম যেমন করেছিলেন।

পাকিস্তান ম্যাচ থেকে ভারতের একাদশে এসেছে একটি পরিবর্তন। রবি বিষ্ণোইয়ের বদলে একাদশে এসেছেন আরেক ‘রবি’, রবিচন্দ্রন অশ্বিন। অভিজ্ঞতা তো আছেই, ভারত আগের ম্যাচে দারুণ বল করা বিষ্ণোইয়ের বদলে তাকে দলে ফিরিয়েছে মূলত ‘কৌশলগত’ কারণে। রোহিত শর্মা টসে জানালেন সেটা। \

লঙ্কান মিডল অর্ডারে আছেন তিন বাঁহাতি, চারিথ আসালঙ্কা, দানুশকা গুনাথিলাকা আর দাসুন শানাকা। তিন বাঁহাতির বিপক্ষে ডানহাতি অফ স্পিনার খেলানোর কৌশলটাই মূলত কাজে লাগাতে চাইছে ভারত। ওদিকে লঙ্কানরা আফগানিস্তান ম্যাচ থেকে অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে।

ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল
শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চরিথ আসালাঙ্কা, দানুস্কা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম