বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : ক্রীড়া

সুপার ফোরের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে


DhakaReport24.com || 2022-09-03 09:38:00
সুপার ফোরের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে

এশিয়া কাপের বাকি অংশ থেকে পুরোপুরি ছিটকে পড়েছেন ভারতের এই স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। হাঁটুর পুরনো চোট মাথাচাড়া দিয়ে উঠায় মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। 

শুক্রবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে, জাদেজাকে না পাওয়ার বিষয়টি জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আরেক স্পিনিং অলরাউন্ডার আকসার প্যাটেলকে তার জায়গায়  দলে যোগ করেছে তারা।

একই কারণে গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে খেলতে পারেননি ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার। ডান হাঁটুর এই চোট অনেকদিন থেকেই ভোগাচ্ছে জাদেজাকে। 

জাদেজার ছিটকে পড়া নিশ্চিতভাবেই বড় ধাক্কা ভারতের জন্য। গত রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানোর পথে অলরাউন্ড পারফরম্যান্সে বড় অবদান রাখেন তিনি। ২ ওভার করে উইকেট না পেলেও রান দেন কেবল ১১। পরে রান তাড়ায় দুইটি করে ছক্কা-চারে ২৯ বলে করেন কার্যকর ৩৫ রান। হংকংয়ের বিপক্ষে ১৫ রান দিয়ে নেন ১ উইকেট। এই ম্যাচে ব্যাটিং করতে হয়নি তাকে।

ভারতের এশিয়া কাপ দলে স্ট্যান্ড-বাই হিসেবে ছিলেন আকসার। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ২৫ টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ২১ উইকেট। রান করেছেন ১৪৭, স্ট্রাইক রেট ১৩৭.৩৮।

স্বীকৃত টি-টোয়েন্টিতে আকসার খেলেছেন ১৯১ ম্যাচ। ওভার প্রতি সাতের নিচে রান দিয়ে নিয়েছেন ১৬১ উইকেট। দুই ফিফটিতে রান করেছেন ১ হাজার ৯৯৬।

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের প্রথম ম্যাচ আগামীকাল রবিবার। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে তারা।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম