হাল ছাড়া নয়। শেষের আগে হারা নয়। নেতৃত্বে ফেরা সাকিবের এই মন্ত্রে অল্প রানে লড়াই করেছে বাংলাদেশ।আগে ব্যাট করে ২০ ওভার শেষে স্কোরবোর্ডে জমা হয় মোটে ১২৭। আফগানদের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ।
ম্যাচ শেষে মোসাদ্দেকের প্রশংসা করতে কার্পণ্য করলেন না অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, ‘আমরা মোসাদ্দেকের মতোই একটি ইনিংসের প্রত্যাশা করছিলাম। টি-টোয়েন্টি ম্যাচে যে থিতু হয়ে যাবে তার দায়িত্ব শেষ পর্যন্ত খেলে আসা। মোসাদ্দেক আমাদের হয়ে সেই কাজটাই করেছিল। কিন্তু তা পর্যাপ্ত ছিল না। আমাদের ব্যাটারদের আরও ভূমিকা রাখা উচিত ছিল।
অলরাউন্ডার মোসাদ্দেক মানছেন এ রান জয়ের জন্য যথেষ্ট ছিল না।তাঁর দৃষ্টিতে মন্থর উইকেটে আর টপ অর্ডারের ব্যর্থতায় হারের কারণ।ব্যাটিং করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে টাইগাররা। সাকিব প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ১১ রান করে ফিরে গেছেন। এরপর দ্রুতই ফিরে যান মুশফিকও। এদিন তিন উইকেট হারানোর পরেও আফগানরা ক্রিজে টিকে থেকে সুযোগ বুঝে শেষদিকের দুই ওভারে জয়ের রান তুলে ফেলেছিল। ফলে মোসাদ্দেকের মতে হাতে উইকেট থাকলে আমাদের পরিস্থিতিও ভিন্ন হতো।
এ বিষয়ে তিনি বলেন, ‘এখানে ব্যাটিং করা কঠিন ছিল, বল নিচু হয়ে এসেছে। ওরা ভালো করেছে, ফলে ওদের কৃতিত্ব দিতে হবে।মোসাদ্দেকের ভাষায়, 'এই জিনিসটা আমাদের ব্যাটিংয়ে মিসিং ছিল। আমরাও সেটা করার মতো অবস্থানে প্রায় চলে গিয়েছিলাম। তবে উইকেট হারালে কঠিন হয়ে যায়। উইকেট রাখতে পারলে, ১৫ ওভার পর্যন্ত নিয়ে যেতে পারতাম, তাহলে পরিস্থিতি ভিন্ন হতো। ওরা ভালো খেলেছে।’এই স্বল্প পুঁজিতে মোসাদ্দেক করেছেন ৩১ বলে অপরাজিত ৪৮ রান। যা টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ারসেরা ব্যাটিং। দলের হয়ে একমাত্র ছক্কা হাঁকিয়েছেন মোসাদ্দেকই।
ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম