বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

বাবর ভূষিত হলেন পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ সম্মাননায়


DhakaReport24.com || 2022-08-15 14:39:45
বাবর ভূষিত হলেন পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ সম্মাননায়

একের পর এক সুসংবাদ পাচ্ছেন বাবর আজম। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকার পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষস্থান- এবার তাতে যোগ হলো রাষ্ট্রীয় সম্মাননা।

গতকাল রোববার পাকিস্তানের ৭৫তম স্বাধীনতা দিবসে বাবর ‘সিতারা-ই-পাকিস্তান’বা ‘সিতারা-ই-ইমতিয়াজ’এ ভূষিত হয়েছেন। পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা এটি। সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে সিতারা-ই-পাকিস্তান পুরস্কার জিতলেন বাবর।

এদিকে নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফকে তমঘা-ই -পাকিস্তান সম্মাননায় ভূষিত করা হয়েছে।  

এক টুইটার বার্তায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ‘পাকিস্তানের ৭৫তম স্বাধীনতা বার্ষিকীতে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হওয়ায় পাকিস্তান পুরুষ দলের অধিনায়ক বাবর আজম এবং পাকিস্তান নারী দলের অধিনায়ক বিসমাহ মারুফ এবং মাসুদ জান (দৃষ্টিহীন ক্রিকেটার)-কে অভিনন্দন জানাচ্ছে পিসিবি।

ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন বাবর। ৮৯ ওয়ানডেতে ৪ হাজার ৪৪২ রান তার, রয়েছে ১৭টি শতক। পাকিস্তানের হয়ে সর্বকালের ওয়ানডে রান সংগ্রাহকদের মধ্যে ১৫তম স্থানে রয়েছেন তিনি। এছাড়া টি-টোয়েন্টিতে ৭৪ ম্যাচে এক শতক ও ২৬ অর্ধশতকে ২ হাজার ৬৮৬ রান নিয়ে আছেন পাকিস্তানি ব্যাটারদের মধ্যে শীর্ষে তিনি। আর ৪২ টেস্টে বাবর করেছেন ৩ হাজার ১২২ রান।  

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম