বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

চোটে আফ্রিদি, চিন্তায় পাকিস্তান দল


DhakaReport24.com || 2022-08-12 10:37:00
চোটে আফ্রিদি, চিন্তায় পাকিস্তান দল
ছবি: সংগৃহীত

এশিয়া কাপ ২০২২ এর আগে বেশ বিপদেই আছে পাকিস্তান ক্রিকেট দল। কারণ দলের অন্যতম ভরসা শাহিন শাহ আফ্রিদি এখনও চোট থেকে সেরে ওঠেননি।

শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টে চোট পেয়েছিলেন আফ্রিদি। এই কারণে দ্বিতীয় টেস্টে তাকে ছাড়াই খেলতে হয় পাকিস্তানকে। সেই চোট এখন পুরো দলকেই ভোগাচ্ছে।

নেদারল্যান্ডস সফরে যাওয়ার আগে শাহিনের চোট নিয়ে নতুন খবর দিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। জানিয়েছেন চোট থেকে এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি পাক এই পেসার। তবে নেদারল্যান্ডস সফরে শাহিন থাকছে দলের সাথেই।

এ বিষয়ে অধিনায়ক বাবর জানান, শাহিনের ফিটনেস নিয়ে আমরা চিন্তিত। ডাক্তার এবং ফিজিওরা দলের সঙ্গে সফর করছেন, সে কারণে আমরা তাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। এর ফলে তার যত্নটা ভালভাবে নেয়া যাবে। আমরা দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে চিন্তা করছি। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপও আছে।

নেদারল্যান্ডসে তিন ওয়ানডের সিরিজ খেলবে পাকিস্তান, যা ওয়ানডে সুপার লিগের অংশ। বাবরের আশা, শাহিন অন্তত একটা ম্যাচে হলেও খেলতে পারবেন। না হলে আশা করছি এশিয়া কাপে খেলবে সে। তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম