বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে দুঃসংবাদ পেল ভারত


DhakaReport24.com || 2022-07-22 12:45:00
ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে দুঃসংবাদ পেল ভারত
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ সফরের ঠিক আগে বড় এক দুঃসংবাদ পেল ভারতীয় ক্রিকেট দল। করোনায় আক্রান্ত হয়েছেন দলটির ওপেনার লোকেশ রাহুল। এর ফলে তার উইন্ডিজ সফর নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা।

গতকাল মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কাউন্সিল সভা ছিল, সেখানেই বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলিকে এই খবর জানানো হয়।

সবশেষ করোনায় আক্রান্ত রাহুলের বাজে সময় চলছে বেশ কিছু দিন ধরেই। জুনে হয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ভারতের অধিনায়কত্ব করার কথা ছিল তার। তবে কুঁচকির চোট ছিটকে দেয় তাকে। শেষ কয়েক বছর ধরেই তিনি তলপেটের চোট, কুঁচকি আর হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন বেশ। সবশেষ চোটের পর জার্মানিতে তিনি স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করান।

সেই চোট কাটিয়ে তিনি ফেরার লড়াইয়েও ছিলেন। বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনে পুনর্বাসনও চলছিল তার। উইন্ডিজ সফর দিয়ে ফেরার কথা ছিল, তবে করোনায় সেটা পড়ে গেছে শঙ্কায়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম