বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

টি-টোয়েন্টিতেও অধিনায়ক হচ্ছেন সাকিব


DhakaReport24.com || 2022-07-19 19:44:15
টি-টোয়েন্টিতেও অধিনায়ক হচ্ছেন সাকিব
ফাইল ছবি।

সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার পরিবর্তে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হতে পারে সাকিব আল হাসানকে। আর সাকিবের সহ-অধিনায়ক করা হতে পারে নুরুল হাসান সোহানকে। কোনো সিরিজে সাকিব না থাকলে তার পরিবর্তে নেতৃত্ব দেবেন সোহান। 


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এমন পরিকল্পনা করা হচ্ছে। 

ক্রিকেট বোর্ডের সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর বিসিবি সভাপতির সঙ্গে আলোচনায় বসেছিলেন সাকিব। সেখানে সীমিত ওভারের নেতৃত্বে আসার সায় দেন তিনি। তবে সাকিবের ইচ্ছা আগামী এশিয়া কাপ থেকে দলের দায়িত্ব নিতে।

বিসিবি চায় জিম্বাবুয়ে সফর থেকেই দায়িত্ব নিক সাকিব। জিম্বাবুয়ে সফর থেকে আগেই ছুটি নিয়ে রেখেছেন সাকিব। কাজেই জিম্বাবুয়ে সিরিজে সাকিব না থাকলেও সহঅধিনায়ক নুরুল হাসান সোহান অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম