বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

বাংলাদেশ ওয়ানডেতে কেন এত শক্তিশালী


DhakaReport24.com || 2022-07-14 15:16:30
বাংলাদেশ ওয়ানডেতে কেন এত শক্তিশালী
ফাইল ছবি

চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট এবং টি-টোয়েন্টিতে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করার পর প্রিয় ফরম্যাটে ফিরতেই যেন বদলে গেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে লাল-সবুজ বাহিনী।

শুধু ক্যারিবীয় সফরেই নয়, গেল কয়েক বছরে ওয়ানডে ক্রিকেটে দুরন্ত দুর্বার বাংলাদেশ দল। সবশেষ ১৪ ম্যাচের মধ্যে টাইগারদের জয় ১১ ম্যাচে। ২০২০ সালে পূর্ণ মেয়াদে দায়িত্ব নেয়ার পর তামিমের নেতৃত্বে ২০টি ওয়ানডে খেলে জয় এসেছে ১৪ ম্যাচে।

ওয়ানডে সুপার লিগেও শক্ত অবস্থানে টিম টাইগার্স। ১৮ ম্যাচে ১২ জয়ে ১২০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। আর তাতে অনেকটাই নিশ্চিত হয়ে গেছে ২০২৩ ভারত বিশ্বকাপের সরাসরি পর্বে খেলা।

টেস্ট ও টি-টোয়েন্টির তুলনায় বাংলাদেশ এখন বেশি শক্তিশালী। ঘরের বাইরে বিদেশের মাটিতেও সিরিজ জিতে চলেছে টাইগাররা। গত মার্চে কঠিন প্রোটিয়া দুর্গে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দশম জয় তুলে নেয়ার দিনে সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক তামিম জানালেন এই ফরম্যাটে সাফল্যের রহস্য। তিনি বলেন, এই (ওয়ানডে) ফরম্যাট খেলতে আমরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি এবং অনেক বেশি ম্যাচ খেলি। 

গত এক দশকে টেস্ট এবং টি-২০ ফরম্যাটের চেয়ে বাংলাদেশ ওয়ানডে ম্যাচ বেশি খেলেছে। ফরম্যাট চেনা হয়ে যাওয়ায় পরিকল্পনা সাজিয়ে খেলার সুযোগও থাকে বেশি। ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ক্রিকেটের চেয়ে যে ঢাকা প্রিমিয়ার লিগ বেশি গুরুত্ব পায় ওই ইঙ্গিতও করেছেন তিনি।

তামিম বলেন, ঘরোয়া ক্রিকেটেও আপনি যদি দেখেন, ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ আমার মনে হয় সব থেকে বেশি প্রতিযোগিতামূলক, যেটা আমরা বাংলাদেশে খেলি। সম্ভবত এ কারণে এই জায়গায় ফলাফলটা পক্ষে আসে। আর যে জায়গায় ফলাফল আসে, সেই জায়গার পরিবেশটা একটু ভিন্ন থাকে।

৫০ ওভারের ম্যাচে টাইগাররা অনেক দুর্বার হলেও জয়টা পেতে হয় অনেক কষ্ট করেই- সেটা জিম্বাবুয়ে হোক আর ইংল্যান্ড বা নিউজিল্যান্ড হোক। এমনটাই দাবি তামিমের।

তিনি বলেন, আপনি যার সঙ্গেই জিতেন না কেন, ইংল্যান্ড, নিউজিল্যান্ড বা জিম্বাবুয়ে, অনেক কষ্ট করেই ম্যাচ জিততে হয়। যে সেঞ্চুরি করে বা যে পাঁচ উইকেট শিকার করে, তাকেও অনেক কষ্ট করতে হয়। ফলে প্রত্যেকটা জয়ই আমাদের কাছে বিশেষ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম