রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

ওয়ানডেতে ফেভারিট’ বাংলাদেশ


DhakaReport24.com || 2022-07-10 10:54:45
ওয়ানডেতে ফেভারিট’ বাংলাদেশ

ষোলকলা পূর্ণ  হয়েছে টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থতার। বাংলাদেশ এখনো যে জয়শূন্য ক্যারিবিয়ান সফরে।ওয়ানডে সিরিজ দিশেহারা নাবিকের সামনে বাতিঘর হয়ে আসছে। বাংলার সবচেয়ে পছন্দসই আর স্বস্তির ফরম্যাট। টাইগাররা রোববার (১০ জুলাই) ঈদের দিন সন্ধ্যা সাড়ে ৭টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে।
আগামী বছর ভারত বিশ্বকাপের সরাসরি টিকিট নিশ্চিত হবে টাইগারদের এ সিরিজ জিতলে।  অনুপ্রেরণা জোগাচ্ছে সম্প্রতি প্রোটিয়াদের মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জয়ের সুখস্মৃতি।

টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজ হারলেও সাম্প্রতিক পারফম্যান্স কিংবা অভিজ্ঞতার বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশই ফেভারিট। টাইগার সাবেকরা বলছেন, দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারিয়ে অ্যাওয়েতে যে সিরিজ জয়ের অভ্যাস তৈরি হয়েছে, ধরে রাখতে হবে তার ধারাবাহিকতা। সঙ্গে ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে পরিকল্পনা সাজাতে হবে এখন থেকেই। ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়ের ম্লান পারফরম্যান্স কাটানোর মোক্ষম সুযোগ এই সিরিজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, সাধারণত অ্যাওয়ে সিরিজ একটু কঠিন হয়, চ্যালেঞ্জটা একটু বেশি থাকে। কিন্তু এর আগে আমরা সাদা বলে অ্যাওয়ে সিরিজ জিতেছিলাম। আমি আত্মবিশ্বাসী যে, সেই ধারাটা বাংলাদেশ ধরে রাখতে পারবে। ক্যারিবীয়রা সাদা বলে একটা ভালো দল। এটা একটা বড় চ্যালেঞ্জ। তবে বাংলাদেশও প্রস্তুত।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, ‘আমরা কিন্তু অন্যান্য ফরম্যাটের তুলনায় ওয়ানডে ফরম্যাটে ভালো করি। কিন্তু আমাদের জন্য প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ হোমে তো ম্যাচ জিততোই, অ্যাওয়েতেও জিতত। সেই হিসেবে কয়েক বছর ধরে বাংলাদেশের খুব একটা ভালো সময় যাচ্ছে না। আত্মবিশ্বাস ধরে রাখার জন্য অবশ্যই কিছু কিছু ম্যাচ জেতা দরকার।’

‘ওয়েস্ট ইন্ডিজের উইকেট প্রায় আমাদের মতোই, সাবেক ক্রিকেটার এহসানুল হক সেজান জানান।  ওয়ানডে সিরিজে ভালো করব আশা করি, যদিও তাদের সঙ্গে আমরা টেস্ট ও টি-টোয়েন্টি হেরেছি। টাইগারদের সক্ষমতা আছে  প্রতিটি ম্যাচ জেতার।’

অন্যদিকে উইন্ডিজরা শেষ সিরিজে চাইবে মরণকামড় দিতে, ২১ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণে শঙ্কায় থাকায় । তাই তো তামিম বাহিনীকে তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাতে হবে।