রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

জাদেজা বুমরারদের দাপটে ফলো অনের শঙ্কায় ইংল্যান্ড


DhakaReport24.com || 2022-07-03 08:44:30
 জাদেজা বুমরারদের দাপটে ফলো অনের শঙ্কায় ইংল্যান্ড
ফাইল ছবি

জিক ফিগারে। তবে দলীয় ৩৭১ আর ৩৭৫ রানে অষ্টম ও নবম ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ শামি আর জাদেজাকে যখন হারায় ভারত, তখন ৪০০ আগে ভারতকে বেধে রাখার একটা সম্ভাবনা জেগেছিল ইংল্যান্ডের সামনে। 

 

সেটা সম্ভব হয়নি বুমরাহর কল্যাণে। ১৬ বলে ৩১ রানের ইনিংস খেলে তিনি দলীয় রানটাকে ৪১৬ এ উন্নীত করেন। তার ৩১ রানের ২৯ই এসেছে স্টুয়ার্ট ব্রডের করা ৮৪তম ওভারে। সে ওভারে তার ব্যাট থেকে ২৯, আর অতিরিক্ত খাত থেকে আসে আরও ৬ রান। তাতেই টি-টোয়েন্টির পর টেস্টেও সবচেয়ে খরুচে ওভার করার লজ্জার রেকর্ডটা গড়ে বসেন ব্রড। ভারতের রানটাও ছাড়িয়ে যায় ৪০০ রানের কোটা। শেষ ব্যাটসম্যান হিসেবে ৪১৬ রানে আউট হন মোহাম্মদ সিরাজ।

জবাবে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। কিছুক্ষণ আগে ব্যাটসম্যান বনে যাওয়া বুমরাহ এরপর বল হাতেও আগুনে রূপ নেন। ইংল্যান্ডের প্রথম তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন তিনিই। দলীয় মাত্র ৬ রানে বোল্ড হন অ্যালেক্স লিস। একটু পর স্লিপে শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আরেক ওপেনার জ্যাক ক্রলিও। ২৭ রানে ২ উইকেট হারানোর পর সঙ্গী জো রুটকে নিয়ে ইনিংস মেরামতে মনোযোগ দিয়েছিলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দারুণ ছন্দে থাকা অলি পোপ। তবে তিনিও একটু পর শিকার বনেন বুমরাহর।

জনি বেয়ারস্টোকে নিয়ে রুট একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। তবে দলীয় ৭৮ রানে সিরাজের শিকার বনেন তিনিও। নাইটওয়াচম্যান হিসেবে এরপর নামানো হয় জ্যাক লিচকে। তবে তিনিও টিকতে পারলেন মাত্র পাঁচ বল। মোহাম্মদ শামির শিকার হয়ে তিনি ফেরেন রানের খাতা খোলার আগেই। তখন ইংলিশদের রান ছিল কেবল ৮৩। ভারতের বড় লিডের চাপে তো বটেই, ফলো অনের শঙ্কাও তখন মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে ইংলিশ শিবিরে। ফলো অন এড়াতেও যে এখনো দলটির চাই ১৩২ রান! এর একটু পরই বৃষ্টির কবলে পড়ে দিনের খেলা শেষ হয়ে যায়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম