বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে রুশো


DhakaReport24.com || 2022-06-30 11:07:30
৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে রুশো
ফাইল ছবি

টি-টোয়েন্টিতে সারাবিশ্বে  আলোচিত ব‍্যাটারদের মধ্যে একজন রাইলি রুশো। তবে কোলপ‍্যাক চুক্তির কারণে লম্বা সময় ধরে দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে নামা হয়নি তার। সম্প্রতি আবার জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা পোষণ করেছেন। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুইটি টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন তিনি।

২০১৬ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার হয়ে সবশেষ খেলেন রুশো। এরপর হ্যাম্পশায়ারের সঙ্গে কোলপ‍্যাক চুক্তি করায় জাতীয় দলে আর দেখা যায়নি ৫১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বিস্ফোরক এই ব‍্যাটসম‍্যানকে। এই সময়ে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলেছেন রুশো। স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৪৮ ম্যাচে ১৪১.৫৭ স্ট্রাইক রেট এবং ৩১.২২ গড়ে রান করেছেন ৬ হাজার ৩০৭।

ভারতের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে কনুইয়ে চোট পান বাভুমা। সেরে উঠতে তার আট সপ্তাহের মতো সময় লাগতে পারে। বাভুমার অনুপস্থিতিতে ওয়ানডে দলের নেত্বত্ব দেবেন কেশভ মহারাজ। আর টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করবেন ডেভিড মিলার। ইংল‍্যান্ড সফরের শুরুতে তিন ম‍্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা, যা শুরু হবে ১৯ জুলাই। এরপর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তারা যাবে আয়ারল্যান্ডে। সেখানে আগামী ৩ ও ৫ আগস্ট দুটি ট-টোয়েন্টি খেলে টেস্টের জন‍্য ফিরে যাবে ইংল‍্যান্ডে। তিন ম্যাচের সিরিজ শুরু হবে আগামী ১৭ অগাস্ট।

দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউইয়া, কিগান পিটারসেন, রায়ান রিকেলটন,এইডেন মারক্রাম, রাসি ফন ডার ডাসেন, খায়া জন্ডো, কাইল ভেরেইনা, ডুয়ানে অলিভিয়ের, কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, লুথো সিপামলা, কেশভ মহারাজ, গ্লেন্টন স্টুয়ারম্যান, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া।

দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল: কেশভ মহারাজ (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, ইয়ানেমান মালান, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, রাসি ফন ডার ডাসেন, খায়া জন্ডো, কাইল ভেরেইনা, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, তাবরাইজ শামসি, লিজাড উইলিয়ামস।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল: ডেভিড মিলার (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, এইডেন মারক্রাম, রাইলি রুশো, ত্রিস্টান স্টাবস, রাসি ফন ডার ডাসেন, ওয়েইন পার্নেল, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, কাগিসো রাবাদা,  তাবরাইজ শামসি, জেরাল্ড কোয়েটজি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম