বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : ক্রীড়া

যেভাবে কাতার বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল


DhakaReport24.com || 2022-06-29 13:31:30
যেভাবে কাতার বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল
ফাইল ছবি।

ফিফা বিশ্বকাপে সব সময় হট ফেবারিটের তালিকায় থাকে শীর্ষে থাকে ব্রাজিল। ৬.১ কেজি ওজনের সোনার ট্রফিটিও যে সবচেয়ে বেশি পাঁচবার ঘরে তুলেছে তারা। তবে আক্ষেপের বিষয় গত ২০ বছরে সেলেসাওরা ব্যর্থ বিশ্বের অন্যতম সেরা প্রতিযোগিতাটির ফাইনালে পা রাখতে। সবশেষ নিজেদের ঘরের মাটিতে ২০১৪ সালে আয়োজিত আসরে তারা খেলেছিল সেমিফাইনাল। 

অপ্রতিরোধ্য ব্রাজিল:
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত থেকে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। ১৭ ম্যাচ খেলে তারা জয়ের দেখা পেয়েছে ১৪ ম্যাচে। বাকি তিন ম্যাচের ফলাফল ড্র। একই অঞ্চলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার চেয়ে তাদের ম্যাচ জয়ের সংখ্যা বেশি ৩টি। তাছাড়া প্রতিপক্ষের জালে গোল জড়ানোতেও এগিয়ে যোজন যোজন এগিয়ে সেলেসাওরা।

সব প্রতিযোগিতা মিলিয়ে তারা সবশেষ ১৩ ম্যাচে অপরাজিত আছে। আর্জেন্টিনার বিপক্ষে গত বছর কোপা আমেরিকার ফাইনালে হারার আগেও তারা অপরাজিত ছিল ১৩ ম্যাচে। অর্থাৎ সবশেষ মাঝের এক ম্যাচ বাদ দিলে সবশেষ ২৬ ম্যাচেই অপরাজিত ছিল নেইমাররা। যার ফলে বেলজিয়ামকে হটিয়ে ফিফা র‌্যাংকিংয়ের চূড়া দখল করে নিয়েছে ব্রাজিল।

সেরা আক্রমণ ভাগ:
এবারের বিশ্বকাপে থাকা হট ফেবারিট দলগুলোর মধ্যে আক্রমণভাগে সবার চেয়ে এগিয়ে তিতের শিষ্যরা। করিম বেনজেমা-ভিনিসিয়ুস জুনিয়র কম্বিনেশন গত মৌসুমে নান্দনিক খেলা উপহার দিয়ে রিয়াল মাদ্রিদকে ক্লাব ফুটবলের শ্রেষ্ঠ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতিয়েছিল। ভিনিসিয়ুসের সঙ্গে ঠিক একই কম্বিনেশন যদি নেইমারের হয় তাহলে কাতার বিশ্বকাপ নিশ্চিত দখলে নেবে ব্রাজিলই। এদের সঙ্গে পাকুয়েতা, রদ্রিগেজ, ফিলিপ কৌতিনিও ব্রাজিলকে আক্রমণভাগে করে তুলবে অপ্রতিরোধ্য। যখন-তখন মাঠের ফল পরিবর্তন করে তিতে ব্যবহার করতে পারেন রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস ও রাফিনিয়াকে।

অভিজ্ঞ ডিফেন্স:
কাতার বিশ্বকাপে ব্রাজিল পাচ্ছে অভিজ্ঞতার মিশেলে ভরা একঝাঁক ডিফেন্ডারকে। যাদের প্রতিহত করে তাদের রক্ষণদেয়ালে আঘাত হানা চীনের মহাপ্রাচীর ভেঙে আক্রমণে যাওয়ার সমতুল্য। ক্যাসেমিরো, দানি আলভেস, মার্সেলো, থিয়াগো সিলভা, মারকুইনসদের আলাদা করে ব্যাখ্যা করার কিছু নেই। তাদের হাত ধরে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি ও চেলসির মতো ইউরোপ সেরা ক্লাবগুলো একের পর এক ট্রফি জিতে যাচ্ছে। 

বিশ্বসেরা গোলকিপার:
যুক্তরাজ্যের ফুটবলবিষয়ক ম্যাগাজিন ফোরফোরটুয়ের গত মে মাসের প্রকাশিত ফিচারে বর্তমান বিশ্বের সেরা গোলকিপার হিসেবে জায়গা করে নিয়েছেন অ্যালিসন বেকার। বল থেকে তার দৃষ্টি ফেরে না মুহূর্তের জন্য। বাতাসে ভেসে বল রক্ষায় সিদ্ধহস্ত লিভারপুলের এ প্রাচীর গোলপোস্টে ব্রাজিলের অন্যতম ভরসার প্রতীক। সেলেসাওদের আরেক প্রাচীর ম্যানচেস্টার সিটির এডারসন। গত মৌসুমে সিটির হয়ে তার রেকর্ড ২০টি ক্লিন শিটস আছে। তার যোগ্যতা প্রমাণে এর চেয়ে বেশি প্রমাণের প্রয়োজন নেই।

কাতার বিশ্বকাপে ব্রাজিলের মিশন হেক্সার রোডম্যাপ:
বিশ্বকাপের ‘জি’ গ্রুপে আছে ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন। নেইমারদের বর্তমান পারফরম্যান্স বিচারে এটা সহজেই অনুমেয়, কোনো অঘটন না ঘটলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে যাচ্ছে ব্রাজিলই। কোনো অঘটন না ঘটলে শেষ ষোলোর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। সে বাধা টপকাতে পারলে তারা প্রতিপক্ষ হিসেবে পেতে পারে জার্মানিকে।

নেইমার আগেই ঘোষণা দিয়ে রেখেছেন কাতার বিশ্বকাপ শেষে তিনি অবসর নেবেন জাতীয় দল থেকে। অবসর না নিলেও ব্রাজিলের হয়ে শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন মার্সেলো, সিলভা, আলভেসসহ একাধিক তারকা ফুটবলার। কোচ তিতেও ছুটি দেবেন কাতার মিশন শেষে। ফলে শেষটা ভালোভাবে রাঙিয়ে ক্যারিয়ার শেষ করতে চাইবেন এ সেলেসাওরা। নেইমার তো বিশ্বকাপ জেতার বিষয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিশ্বকাপের জন্য তিনি প্রয়োজনে জীবন দেবেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম