বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : ক্রীড়া

অবসরের ঘোষণা দিলেন মরগান


DhakaReport24.com || 2022-06-29 08:21:00
অবসরের ঘোষণা দিলেন মরগান
ফাইল ছবি।

এউইন মরগানের অবসর নিয়ে একটা গুঞ্জন চলছিল শেষ কয়েক দিন ধরেই। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক মরগান বিদায় বললেন ক্রিকেটকে। 

আজ মঙ্গলবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। সিদ্ধান্তটা নেওয়া খুব সহজ ছিল না তার জন্য। বিবৃতিতে তিনি জানান, সবকিছু গুরুত্ব দিয়ে বিবেচনা করে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। আমার ক্যারিয়ারের যে অংশটা সবচেয়ে বেশি উপভোগ করেছি, যে অংশে সাফল্য পেয়েছি, সে অধ্যায়টা শেষ করে দেওয়ার ঘোষণাটা দেওয়া সহজ ছিল না। 


ফর্ম আর ফিটনেস–দুটি বিষয়ই খুব ভোগাচ্ছিল স্বল্পদৈর্ঘ্যের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক মরগানকে। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ড সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডই গড়েছিল। সেই সর্বোচ্চ রানের রেকর্ডে মরগানের অবদান ছিল শূন্য, রানের খাতাই খোলা হয়নি পরের ম্যাচেও। কুঁচকির চোট সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেলতেই দেয়নি তাকে। এরপরই ইংলিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানায় অবসরের সিদ্ধান্তটা প্রায় নিয়েই ফেলেছেন তিনি।  

২০০৯ সালে আয়ারল্যান্ড থেকে জাতীয়তা বদলে ইংল্যান্ডের হয়ে খেলা শুরু করেছিলেন মরগান। পরবর্তীতে সাদা বলের দুই ফরম্যাটেই দেশটির অধিনায়কত্ব করেছেন তিনি। ২২৫ ওয়ানডেতে ১৩ শতকে প্রায় ৭ হাজার রান এবং ১১৫ টি-টোয়েন্টি ম্যাচে প্রায় আড়াই হাজার রান করে ক্রিকেটকে বিদায় জানালেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম