বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : ক্রীড়া

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড


DhakaReport24.com || 2022-06-27 21:47:00
নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

ওলি পোপ, জো রুটের সেঞ্চুরি ছুঁইছুঁই দুই ইনিংস, আর যথারীতি জনি বেয়ারস্টোর ঝোড়ো এক ইনিংসে শেষ টেস্টে ২৯৬ রানের লক্ষ্যটা আরও সহজে পেরিয়ে গেছে ইংল্যান্ড। জয় তুলে নেয় ৭ উইকেটের ব্যবধানে। তাতে তিন ম্যাচ সিরিজে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে তবেই ছাড়ল ইংলিশরা।

শুরুর দুই টেস্টেও শেষ ইনিংসে লক্ষ্যটা ছিল কাছাকাছি। এরপরও ইংল্যান্ড অধিনায়ক জো রুটের মুখেই ফুটেছিল শেষ হাসি। এজবাস্টনের শেষ টেস্টে পরিস্থিতি বিচারে লক্ষ্যটা সহজই ছিল ইংলিশদের। 

২৯৬ রানের লক্ষ্য ছিল ইংল্যান্ডের। চতুর্থ দিন শেষ করেছিল সেই লক্ষ্য থেকে ১১৩ রান দূরে থেকে। তৃতীয় উইকেট জুটিতে ছিলেন দুই থিতু ব্যাটসম্যান ওলি পোপ ও জো রুট। জয়টা তখনই নিশ্চিত ছিল ইংলিশদের। পঞ্চম দিনে সেটা কেবল নিশ্চিত করার কাজটাই সেরেছে ইংলিশরা।


দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি স্বাগতিকদের। ৮১ রান নিয়ে দিন শুরু করা পোপ দিনের প্রথম ওভারেই ফেরেন টিম সাউদির শিকার হয়ে। মিইয়ে যাওয়া নিউজিল্যান্ডের আশাও খানিকটা জেগে উঠেছিল তখন।

তবে এরপরই আবার শুরু ইংলিশ দাপটের। পুরো সিরিজে যেমন ঘরানার ক্রিকেট খেলেছে স্বাগতিকরা, পোপের বিদায়ের পর আবারও দেখা গেছে তার ঝলক। দেখা যাবেই না কেন, চতুর্থ উইকেট জুটিতে যে রুটের সঙ্গে যোগ দিয়েছিলেন জনি বেয়ারস্টো!

গেল টেস্টের ধারাটা ধরে রেখেছিলেন প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসেও মিলল তার ঝলক। ৪৪ বলে খেললেন ৭১ রানের বিধ্বংসী ইনিংস, যা তিনি গড়েছেন ৮টি চার আর ৩টি ছয়ের মারে। তাতেই নিউজিল্যান্ডের সব আশা শেষ হয়ে যায়। জো রুটের সঙ্গে তিনি ১১১ রানের জুটি গড়েন। সাবেক ইংলিশ অধিনায়ক অপরাজিত ছিলেন ৮৬ রানে। ইংল্যান্ড তুলে নেয় ৭ উইকেটের জয়। 

তবে ম্যাচসেরার পুরস্কারটা হাতিয়ে নিয়েছেন দুই ইনিংসে ৫ উইকেট নেয়া স্পিনার জ্যাক লিচ। আর সিরিজসেরা হয়েছেন রুট।

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম