বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

বন্যার্তদের এক মাসের বেতন দিলেন মুশফিক


DhakaReport24.com || 2022-06-27 11:33:00
বন্যার্তদের এক মাসের বেতন দিলেন মুশফিক
ফাইল ছবি।

বন্যায়  মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন সিলেট-সুনামগঞ্জবাসী। সিলেট জেলার প্রায় ৮০ শতাংশ বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল। বন্যা পরিস্থিতির পূর্বের চেয়ে উন্নতি ঘটলেও জেলাটির মানুষের অবর্ণনীয় কষ্ট এখনও শেষ হয়নি।

এমন সময়ে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমকে পাশে পেলেন বন্যার্তরা। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নিজের এক মাসের বেতন দান করে দিলেন দেশের অন্যতম সেরা এই ক্রিকেটার।

বিসিবি থেকে বর্তমানে প্রতি মাসে ৬ লাখ টাকা বেতন পান মুশফিক। নিজের সেই বেতনের পুরোটাই বন্যার্তদের জন্য দান করে দিলেন দেশসেরা এই ক্রিকেটার।এর আগে করোনার সময় নিজে দান করার পাশাপাশি নিজের ব্যাটও নিলামে তুলতে দেখা গিয়েছিল মুশফিককে।

এছাড়াও মুশফিক নিজের অর্গানাইজেশন ‘এমআর ১৫’ থেকেও সাহায্য করে থাকেন। এই মুহূর্তে হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই ক্রিকেটার। চলতি মাসের শেষদিকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে উড়াল দেবেন মুশফিক। হজে যাওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন জাতীয় দলের অন্যতম সেরা এই ক্রিকেটার।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম