বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : ক্রীড়া

বান্ধবী ফোন চেক করায় বিপাকে পড়লেন ম্যানসিটি মিডফিল্ডার!


DhakaReport24.com || 2022-06-27 10:29:45
বান্ধবী ফোন চেক করায় বিপাকে পড়লেন  ম্যানসিটি মিডফিল্ডার!
ফাইল ছবি।

পরিবার সহ ছুটি কাটাতে করফু রিসোর্টে গিয়েছিলেন ম্যানচেস্টার সিটির তরুণ ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন।অথচ সেখানেই ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। ফোডেনের ফোন চেক করে ‘অজ্ঞাত’ কারণে ফোডেনের ওপর ইচ্ছেমতো চেঁচিয়েছেন তার বান্ধবী। এই কারণে বিচ কর্তৃপক্ষ শেষতক তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়!

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফোডেন তার ফোন পারে রেখে কিছু সময়ের জন্য সমুদ্র স্নান করতে গিয়েছিলেন, আর তখনই বান্ধবী রেবেকা তার ফোন চেক করেন। ফোনে এমন কিছু দেখে ফেলেন ফোডেনের বান্ধবী যে এরপর আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি।


অশ্রাব্য ভাষায় কিছু মন্তব্য করার এক পর্যায়ে রেবেকা ফোডেনের উদ্দেশে বলেন, ‘এজন্যই তোমাকে নিয়ে কোথাও যাওয়া যায় না।’ প্রায় পাঁচ মিনিট বান্ধবীর বকাঝকা শুনলেও ফোডেন এসময় কোনো উচ্চবাচ্য করেননি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

 ফোডেন এবং রেবেকা দুজনই টিনএজ বয়স থেকেই সম্পর্কে জড়িয়েছেন, তাদের দুটি সন্তানও রয়েছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম