বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

এবার রাগে নেইমার নিজেই ছাড়তে চান পিএসজি


DhakaReport24.com || 2022-06-27 10:00:15
এবার রাগে নেইমার নিজেই ছাড়তে চান পিএসজি

ক্লাব তাকে ছেড়ে দিতে যায়, সমর্থকদের একাংশেরও সেটাই চাওয়া, তবে তিনি ক্লাব ছাড়ার কথা ভাবনাতেও আনছেন না। এতদিন পিএসজি এবং নেইমারের মধ্যকার সম্পর্কের সমীকরণ এটাই ছিল। তবে পিএসজি প্রধান নাসের আল-খেলাইফির এক সাম্প্রতিক সাক্ষাৎকারের পর বদলে গেছে সে চিত্র। ক্লাব চেয়ারম্যানের কথায় ক্ষুব্ধ হয়ে নেইমার এখন নিজেই ক্লাব ছাড়তে উদগ্রীব।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট জানিয়েছে, ক্লাব তাকে দীর্ঘদিন ধরেই ছেড়ে দিতে চাইলেও নেইমার ক্লাব ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। তবে অবশেষে নেইমার তার মত পাল্টেছেন, ক্লাব ছাড়ার ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে মতৈক্যে পৌঁছেছেন। 

২০১৭ সালে বার্সেলোনা থেকে বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি’র বিনিময়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। ক্লাবের সঙ্গে তার বর্তমান চুক্তিতে থাকা একটি ক্লজের কারণে সেটা আগামী ১ জুলাই আরও পাঁচ বছরের জন্য বর্ধিত হবে।

পিএসজি চেয়ারম্যান সম্প্রতি তার সাক্ষাৎকারে নেইমারের পারফরম্যান্স নিয়ে পরোক্ষভাবে সমালোচনা করেছেন। সেই সাক্ষাৎকারে নেইমার সম্পর্কিত প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘নেইমার গ্রীষ্মে চলে যেঁতে পারে কিনা? আমি এতটুকুই বলতে পারি যে, আমাদের চাওয়া হচ্ছে দলের সব খেলোয়াড় যাতে গত মৌসুমের চেয়ে আগামী মৌসুমে ভালো পারফর্ম করে।’পরিসংখ্যানের দিক দিয়ে পিএসজিতে কাটানো তার পাঁচ মৌসুমের মধ্যে গত মৌসুমটাই সবচেয়ে বাজে কেটেছে। ২৮ ম্যাচ খেলে মাত্র ১৩ বার বল জালে পাঠাতে পেরেছিলেন তিনি।

মার্কা জানিয়েছে, বিশ্বকাপের আগে দলবদলের কোনো পরিকল্পনা ছিল না নেইমারের। তবে পিএসজিতে দ্রুত 
বদলে যাওয়া পরিস্থিতি বিবেচনা করে এখন ক্লাব ছাড়ার ব্যাপারে সম্মত হয়েছেন তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম