বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

বাংলাদেশের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান


DhakaReport24.com || 2022-06-26 16:59:30
বাংলাদেশের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব পেয়ে রাজি হয়েছিল বাংলাদেশ। সেই সিরিজ খেলতে পাকিস্তানও রাজি হয়েছিল । অক্টোবরের সেই ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশের কোনো সমস্যা না থাকলেও, ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের কারণে নিশ্চয়তা দিতে পারছিল না পাকিস্তান।

তবে এবার সেই সমস্যাও দূর হলো পাকিস্তানের। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সফরসূচিত চূড়ান্ত হওয়াতে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের সঙ্গে সেই ত্রিদেশীয় সিরিজ খেলতে আর কোনো অনিশ্চয়তা থাকছে না  পাকিস্তানের। দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি রমিজ রাজা, বাংলাদেশের সঙ্গে ত্রিদেশীয় সেই সিরিজ খেলার বিষয়ে নিশ্চয়তা দিয়ে বিবৃতি দিয়েছেন।

গণমাধ্যমে রমিজ রাজা বলেন, ‘ইংল্যান্ডের পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত হওয়ায় আমরা নিউজিল্যান্ডের কাছ থেকে ত্রিদেশীয় সিরিজের আমন্ত্রণ গ্রহণ করেছি। অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে দল যত বেশি সংখ্যক ম্যাচ খেলুক  তা আমি চাই। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে দল ভালোভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে।’

ইংল্যান্ড দল সেপ্টেম্বরের মাঝামাঝিতে পাকিস্তানে সাতটি টি-টোয়েন্টি খেলতে সফর করবে। সেই সিরিজ শেষে নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে বাবর আজম বাহিনী। সেখানে অক্টোবরের প্রথম সপ্তাহে সিরিজটি শুরু হতে পারে। তবে এখনও ত্রিদেশীয় সিরিজটির সূচি এখনও চূড়ান্ত হয়নি।

ত্রিদেশীয় সিরিজটিতে গ্রুপ পর্বে প্রতিটি দল ৪টি করে ম্যাচ খেলতে পারবে। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে খেলবে দুটি করে ম্যাচ। সেখানে পয়েন্ট টেবিলের শীর্ষে যে দুই দল থাকবে, তারা ত্রিদেশীয় সিরিজের শিরোপার জন্য লড়াই করবে।


ঢাকারিপোর্ট২৪.কম/এম্এম/আরএএম