বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

দক্ষিণ আফ্রিকাকে ১৮০ রানের টার্গেট দিয়েছে ভারত


DhakaReport24.com || 2022-06-14 22:13:15
দক্ষিণ আফ্রিকাকে ১৮০ রানের টার্গেট দিয়েছে ভারত

প্রথম দুই ম্যাচ হেরে  কোনঠাসায় পড়েছে  ভারত। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাঁচাতে হলে আজ জিততেই হবে। না হয়, ২ ম্যাচ বাকি থাকতেই লজ্জার ষোলকলা পূর্ণ হবে  রিশাভ পান্তের দল।ঘরের মাঠে পরাজয়ের হ্যাটট্রিক থেকে বাঁচতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার সামনে ১৮০ রানের লক্ষ্য বেধে দিয়েছে ভারতীয়রা।

প্রথম ম্যাচে ২১১ রান করেও জিততে পারেনি ভারত। দ্বিতীয় ম্যাচে করেছিল ১৪৮ রান। ওই ম্যাচের দক্ষিণ আফ্রিকাকে শুরুতে চেপে ধরলেও শেষের দিকে হেনরিক ক্লাসেনের অতিমানবীয় ব্যাটিংয়ে হেরে যায় রিশাভ পান্তের দল। আজ কী হবে?

ভিশাখাপত্মনমে আজও টস জিতেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। টস জিতে তিনি ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রিশাভ পান্তকে।ব্যাট করতে নেমে অবশ্য দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় এবং ইশান কিশানের দুর্দান্ত ওপেনিং জুটির ওপর ভর করে বড় স্কোরের ইঙ্গিত দেয় ভারতীয়রা। দুই ওপেনার মিলে গড়ে তোলেন ৯৭ রানের জুটি। ৩৫ বলে ৫৭ রান করেন রুতুরাজ গায়কোয়াড়। ৭টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার ছিল তার ইনিংসে।

ইশান কিশানও খেলেন ৩৫ বল। তিনি করেন ৫৪ রান। ৫টি বাউন্ডারির সঙ্গে তিনিও মারেন ২টি ছক্কার মার। স্রেয়াশ আয়ার ১১ বল খেলে করেন ১৪ রান। এর মধ্যে আবার দুটি ছিল ছক্কার মার।নেতৃত্বের ভারে ন্যুব্জ হয়ে পড়া রিশাভ পান্ত আজও ব্যর্থ। করেন কেবল ৬ রান। ২১ বলে ৩১ রানে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। দিনেশ কার্তিক করেন ৬ রান এবং অক্ষর প্যাটেল অপরাজিত থাকেন ৫ রানে।

শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে ডোয়াইন প্রিটোরিয়াস ২টি, ১টি করে উইকেট নেন কাগিসো রাবাদা, তাবজির শামসি এবং কেশভ মাহারাজ।


ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম