বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

পেরুকে কাঁদিয়ে বিশ্বকাপে অস্ট্রেলিয়া


DhakaReport24.com || 2022-06-14 20:02:00
পেরুকে কাঁদিয়ে বিশ্বকাপে অস্ট্রেলিয়া

আসন্ন কাতার বিশ্বকাপে পেরুকে কাঁদিয়ে ৩১তম দল হিসেবে নিজেদের জায়গা পাকা করল অস্ট্রেলিয়া। আন্তঃমহাদেশীয় প্লেঅফে টাইব্রেকারে গড়ানো ম্যাচের সুবাদে এ নিয়ে টানা পঞ্চম বার এবং সবমিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলবে ক্যাঙ্গারুরা। কাতার বিশ্বকাপে গ্রুপ ডিতে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, ডেনমার্ক এবং তিউনিশিয়া।

কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট শেষেও গোলের দেখা পায়নি কোনো দল। শেষে বিশ্বকাপে যাওয়ার ভাগ্য নির্ধারিত হলো টাইব্রেকারে। টাইব্রেকারে পেরুকে ৫-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেল ক্যাঙ্গারুরা।

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে জিতিয়ে আনার নায়ক তাদের ৩৩ বছর বয়সি পেনাল্টি বিশেষজ্ঞখ্যাত গোলরক্ষক রেডমেইন। টাইব্রেকারের শুরুতে প্রথম শট থেকেই গোল করতে ব‍্যর্থ হন অস্ট্রেলিয়ান মার্টিন বয়েল। তবে তার পর টানা পাঁচটি শটই জালে জড়ান অস্ট্রেলিয়ানরা।

পেরুর প্রথম দুটি শট থেকে গোল হলেও তৃতীয় শটে এসে রেডমেইনের সামনে আটকে যান ডিফেন্ডার লুইস আদভিনকুলা। এর পর পেরুর আরও একটি শট ঠেকিয়ে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে তুলে নেন রেডমেইন। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে নিয়মিত গোলরক্ষক ম্যাথিউ রায়ানের বদলি হিসেবে তাকে মাঠে নামান কোচ। কোচের আস্থার প্রতিদান কী দারুণভাবেই না দিলেন রেডমেইন।