বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

শেষ পর্যন্ত একাই লড়লেন তামিম, ইনিংস ঘোষণা বাংলাদেশের


DhakaReport24.com || 2022-06-11 21:52:00
শেষ পর্যন্ত একাই লড়লেন তামিম, ইনিংস ঘোষণা বাংলাদেশের

দুর্দান্ত এক ইনিংস খেলে ১৬২ রান করে অপরাজিত রইলেন তামিম ইকবাল। বলতে গেলে শেষ পর্যন্ত একাই লড়লেন তিনি। এছাড়াও পঞ্চাশোর্ধ রান করেন একমাত্র নাজমুল হোসেন শান্ত।

কিন্তু বাকিদের কেউই নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ৯৭ ওভারে ৭ উইকেটে ৩১০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।


সাকিব আল হাসানের অনুপস্থিতিতে সহ-অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে তিন দিনের এই প্রস্তুতি ম্যাচে নেমেছে বাংলাদেশ। ম্যাচের প্রথম দিন শেষে ৮২.৫ ওভার শেষে ৬ উইকেটে ২৭৪ রান ছিল টাইগারদের।

আগের দিনের তামিমের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৪০ রানের জুটি গড়ে শান্ত আউট হন ৯৯ বলে ৫৪ রান করে। এছাড়া মাহমুদুল জয় ০, মুমিনুল হক ০, ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস ৪ ও মেহেদি হাসান মিরাজ আউট হন ৭ রান করে।

ইয়াসির আলি রাব্বি ১১ রান নিয়ে আহত হয়ে অবসরে যান। দিনের খেলা শেষে তামিমের সঙ্গে অপরাজিত ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৬ রান নিয়ে খেলতে নেমে তিনি ১৯ করে আউট হন।

নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ৩৫ রান। ওয়েস্ট ইন্ডিজ মাঠে একের পর এক সঙ্গী হারালেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান তামিম। এক ইনিংসে বাঁহাতি এই ওপেনারের ব্যাট থেকে ২৮৭ বলে ২১ বাউন্ডারি আর ১ ছক্কায় ১৬২ রান বেরিয়ে আসে।

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম