আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিওনেল মেসির দাপুটে পারফরম্যান্সে এস্তোনিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা। দলের হয়ে একাই ৫টি গোল মেসি করেন।
রোববার রাতে স্পেনের এল সাদর স্টেডিয়ামে ইউরোপের তুলনামূলক দুর্বল দেশটির মুখোমুখি হয় কিছুদিন আগেই ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জেতা আলবিসেলেস্তারা।
এদিন খেলার অষ্টম মিনিটে মেসির পেনাল্টি থেকে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর প্রথমার্ধের নির্ধারিত শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
বিরতির পর দ্রুতই নিজের হ্যাটট্রিক পূরণ করেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। জাতীয় দলের হয়ে এটি তার অষ্টম হ্যাটট্রিক। এরপর খেলার ৭১ ও ৭৬ মিনিটে আরও দুটি গোল করে এস্তানিয়াকে গোল বন্যায় ভাসান পিএসজি তারকা।
আর্জেন্টিনার হয়ে রেকর্ড গোলের মালিক মেসি গোল সংখ্যা দাঁড়াল ৮৬।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম