বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

বিশ্বে সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ এখন মেসি


DhakaReport24.com || 2022-05-12 20:29:30
বিশ্বে সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ এখন মেসি

গত এক বছরে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ লিওনেল মেসি। বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেটদের নিয়ে করা ফোর্বসের তালিকায় এক নম্বরে আছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) আর্জেন্টাইন সুপারস্টার।

মেসি গত ১২ মাসে মাসে ১৩৩ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১৫৬ কোটি টাকা) আয় করেছেন।

৩৪ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তি বার্সেলোনার সাথে তার শেষ মৌসুম থেকে প্রায় ২২ মিলিয়ন ডলার বেতন হারিয়েছেন। কিন্তু তিনি আবার পিএসজিতে ৭৫ মিলিয়ন ডলার উপার্জন করেছেন। সঙ্গে তার এন্ডোর্সমেন্ট (বিভিন্ন কোম্পানির সঙ্গে বাণিজ্যিক চুক্তি) আয় চোখে পড়ার মতো বেড়েছে।

লেকার্স ফরোয়ার্ড লেব্রন জেমস ১২১.২ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ৫৩ কোটি টাকা) আয় করে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তিনি বিশ্বের দশম ক্রীড়াবিদ এবং প্রথম এনবিএ খেলোয়াড় যিনি আয়ে ১০০ মিলিয়ন ডলার অতিক্রম করেছেন৷

মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো গত এক বছরে ১১৫ মিলিয়ন ডলার (প্রায় ৯৯৯ কোটি ৪০ লাখ টাকা) আয় করে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। বছরে ৯৫ মিলিয়ন ডলার (প্রায় ৮২৬ কোটি টাকা) আয় করে তার ঠিক পরেই ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম