বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

ডি’কক, লিউইসের দাপটে লখনউর রুদ্ধশ্বাস জয়


DhakaReport24.com || 2022-03-31 01:59:00
ডি’কক, লিউইসের দাপটে লখনউর রুদ্ধশ্বাস জয়

প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ২১০ তুলেছিল চেন্নাই। জবাবে তিন বল বাকি থাকতেই সেই রান টপকে গেল লখনউ। তাদের জেতালেন এভিন লিউইস।

রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে দিল লখনউ সুপার জায়ান্টস। আইপিএলে প্রথম জয় পেল তারা। প্রথমে কুইন্টন ডি’কক এবং পরে এভিন লিউইসের ঝোড়ো ইনিংসের দাপটে শেষ ওভারে জিতে গেল লখনউ। প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ২১০ তুলেছিল চেন্নাই। জবাবে তিন বল বাকি থাকতেই সেই রান টপকে গেল লখনউ। দুর্দান্ত খেললেন লখনউয়ের এভিন লিউইস। ২৩ বলে ৫৫ রানে অপরাজিত থাকলেন তিনি।

এ বারের আইপিএলে টসে জিতে ফিল্ডিং নেওয়ার ধারা এই ম্যাচেও অব্যাহত। কেএল রাহুল ব্যতিক্রম হলেন না। রবি বিষ্ণোইয়ের দুরন্ত থ্রোয়ে রুতুরাজ গায়কোয়াড় শুরুতেই আউট হয়ে ফেরেন। এর পরে চেন্নাইকে রান তোলা নিয়ে বিশেষ চিন্তা করতে হয়নি। চেন্নাইয়ে প্রতি ম্যাচেই দুরন্ত খেলছেন রবিন উথাপ্পা। বৃহস্পতিবারও তাঁর ব্যাট থেকে বেরোল কিছু দর্শনীয় শট। ২৭ বলে ৫০ রানের ইনিংসে রয়েছে আটটি চার এবং একটি ছয়। যোগ্য সঙ্গত দেন মইন আলি। তিনি ২২ বলে ৩৫ রান করেন। পাওয়ার প্লে-তেই স্কোরবোর্ডে ৭৩ রান উঠে যায় চেন্নাইয়ের।

দলের রান একশো পেরনোর পরেই ফিরে যান মইন। তার পরেও যে চেন্নাইয়ের রান দুশো পেরল, তার পিছনে কৃতিত্ব নিঃসন্দেহে শিবম দুবের। এর আগে বিরাট কোহলীর আরসিবি-তে থাকার পর এ বারই চেন্নাইয়ে যোগ দিয়েছেন শিবম। তিনি ৩০ বলে ৪৯ রান করে গেলেন। পরের দিকে অম্বাতি রায়ডু ২৭ করেন। দুবে ফেরার পর ক্রিজে নেমে পর পর দু’বলে ছয় এবং চার মেরে গ্যালারি মাতিয়ে দেন মহেন্দ্র সিংহ ধোনি।

চেন্নাইয়ের থেকেও ভাল শুরু করে লখনউ। আগের ম্যাচে প্রথম বলেই ফিরে গিয়েছিলেন কেএল রাহুল। বৃহস্পতিবার কুইন্টন ডি’ককের সঙ্গে প্রথম উইকেটেই তুলে দিলেন ৯৯ রান। ডোয়েন প্রিটোরিয়াসের বল পুল করতে গিয়ে ৪০ রানে ফেরেন তিনি। কিছুক্ষণ পরেই ফেরেন মণীশ পান্ডেও। তবে ডি’ককের সৌজন্যে রানের গতি এগোতে থাকে। ডি’কক ফিরতে একটু সমস্যায় পড়েছিল লখনউ। সেই চাপ কাটিয়ে দিলেন লিউইসই। তাঁর ৫৫ রানের ইনিংসে রয়েছে ছ’টি চার এবং তিনটি ছয়। হারের মুখ থেকেও ঘুরে দাঁড়িয়ে দলকে জেতালেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম