ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত মেয়র কাপ ফুটবলে টানা দ্বিতীয় শিরোপা জিতল ৯নং ওয়ার্ড।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে ৯নং ওয়ার্ড ১-০ গোলে ১২নং ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
জানা যায়, ম্যাচের ৩১ মিনিটে পেনাল্টি থেকে বিজয়ী দলের পক্ষে জুয়েল একমাত্র জয়সূচক গোলটি করেন। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। খেলায় বিশেষ অতিথি ছিলেন, মধুমতি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোজাম্মেল হকসহ অন্যান্যরা।
শিরোপা জয়ী ৯নং ওয়ার্ডকে ট্রফির সঙ্গে দেওয়া হয় ৭ লাখ টাকা। এছাড়া রানার্সআপ ১২নং ওয়ার্ড ট্রফি ও ৫ লাখ টাকা অর্থ পুরস্কার পায়।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম