বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

মিডিয়া কাপের কোয়ার্টার ফাইনালে জাগো নিউজ


DhakaReport24.com || 2022-03-29 14:01:30
মিডিয়া কাপের কোয়ার্টার ফাইনালে জাগো নিউজ

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত মিডিয়া কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন পোর্টাল জাগোনিউজ২৪ডটকম। এইচ গ্রুপে অপরাজিত থেকেই সেরা আটে উঠেছে জাগো নিউজ।

সোমবার বাফুফে আর্টিফিশিয়াল টার্ফে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে একুশে টিভির সঙ্গে গোলশূন্য ড্র করেছে মনিরুজ্জামান উজ্জ্বলের নেতৃত্বাধীন জাগো নিউজ। প্রথম ম্যাচের মতো এবারও ম্যাচসেরার পুরস্কার জিতেছেন অধিনায়ক উজ্জ্বল।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে কালের কণ্ঠকে ২-০ গোলে হারায় জাগো নিউজ। সেই ম্যাচের দুই গোলই করেছিলেন মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ উজ্জ্বল। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেরা আটে জায়গা করে নিয়েছে তার দল।

গ্রুপের অন্য দুই দল একুশে টিভি ও কালের কণ্ঠ নিজেদের মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্র করেছিল। ফলে একুশে টিভি ২ ও কালের কণ্ঠ ১ পয়েন্ট নিয়ে আসর থেকে বিদায় নিলো।

জাগো নিউজের হয়ে খেলেছেন: মনিরুজ্জামান উজ্জ্বল, ফারুক আলম, ইয়াসির আরাফাত, সাঈদ শিপন, ফয়সাল খান, আব্দুল্লাহ আল মিরাজ, হোসেন শহীদ ও জহির খান।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম