বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

মেসি-নেইমার বল পেলেই ‘ভুয়া’ বলছেন পিএসজি সমর্থকরা


DhakaReport24.com || 2022-03-13 19:34:00
মেসি-নেইমার বল পেলেই ‘ভুয়া’ বলছেন পিএসজি সমর্থকরা

কাড়ি কাড়ি টাকা খরচ করে আনা হয়েছে তাদের। প্যারিস সেইন্ট জার্মেইঁয়ের স্বপ্ন একটাই-চ্যাম্পিয়ন্স লিগ। কিন্তু এই মৌসুমের মতো আপাতত শেষ হয়ে গেছে ওই স্বপ্ন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে দুই লেগ মিলিয়ে ২-০ গোলে এগিয়ে ছিল পিএসজি। কিন্তু শেষ পর্যন্ত তারা বাদ পড়েছে করিম বেনজেমার হ্যাটট্রিকে। 

রিয়ালের বিপক্ষে ম্যাচে অনেকটাই নিষ্প্রভ ছিলেন দলের দুই শীর্ষ তারকা লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। তাদের প্রতি যে সমর্থকরা পুরোপুরি অসন্তুষ্ট, সেটাই স্পষ্ট হলো রিয়াল ম্যাচের ঠিক পরের ম্যাচটিতেই। এই দুজন বল পেলেই ধুয়ো দিচ্ছেন পিএসজি সমর্থকরাও। 

সেটাও পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে। লিগ ওয়ানের ম্যাচে বোরডেওক্সেকে আতিথ্য দিচ্ছে ক্লাবটি। এই ম্যাচের শুরু থেকেই মেসি-নেইমার বল পেলে তাদের ধুয়ো দিচ্ছেন পিএসজি সমর্থকরা। তবে দলের আরেক তারকা কিলিয়ান এমবাপের ক্ষেত্রে এমনটি ঘটছে না। 

তার বেলায় হচ্ছে উল্টোটা। চলতি মৌসুমেই ফ্রিতে পিএসজি ছাড়ার সম্ভাবনা রয়েছে এমবাপের, রিয়ালে যাওয়ার ব্যাপারে তার সবকিছু চূড়ান্ত বলে শোনা যাচ্ছে। কিন্তু তিনি বল পেলেই সমর্থকরা চিৎকার করে তাকে অভিবাদন জানাচ্ছেন।

একদিন আগেই ক্লাবের বর্তমান সভাপতি নাসির আল খেলাইফির পদত্যাগের দাবি তুলেছিলেন পিএসজি সমর্থকরা। ক্লাবের বোর্ড অব ডিরেক্টরদের রদবদলও চেয়েছেন তারা। ২০১১ সালে পিএসজিকে কাতারি মালিক কিনে নিলে ক্লাবের সিইও ও সভাপতি হন খেলাইফি।

এরপর থেকে দলকে একটা চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে মরিয়া তিনি। ঘরোয়া লিগে প্রায় সব ট্রফিতেই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করলেও পারেনি ইউরোপিয়ান প্রতিযোগিতায়। দলটির সর্বোচ্চ সাফল্য ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা।


ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম