বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : ক্রীড়া

সিদ্ধান্ত বদল, দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব


DhakaReport24.com || 2022-03-12 14:40:15
সিদ্ধান্ত বদল, দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব

দক্ষিণ আফ্রিকা সিরিজেও নিজেকে এভেইলেবল বলে জানিয়েছেন সাকিব আল হাসান। শনিবার বিসিবি ভবনে সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি। এর আগে তাকে দুই মাসের ছুটি দেওয়ার কথা জানিয়েছিল বিসিবি।

কয়েকদিন আগে সাকিব জানিয়েছিলেন, তিনি শারিরীক ও মানসিকভাবে ক্রিকেট খেলার জন্য তৈরি না। পরে তার সঙ্গে আলোচনা করে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়ার কথা জানায় বিসিবি। কিন্তু শনিবার বিসিবি সভাপতি জানালেন, আগামীকাল (রোববার) রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দেবেন সাকিব। খেলবেন দুই ফরম্যাটেই।
 
বৈঠক শেষে সংবাদমাধ্যমকে সাকিব নিজেই বলেন, ‘পাপন ভাইর সঙ্গে পরশু রাতেও কথা হয়েছে, আজও উনার সাথে কথা হয়েছে। যেহেতু আমি তিন ফরম্যাটেই আছি, তিন ফরম্যাটেই সবসময় এভেইলেবল থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন আমাকে বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি এভেইলেবল।’

দক্ষিণ আফ্রিকা সফরে ১৮ মার্চ থেকে শুরু হবে প্রথম ওয়ানডে। পরের দুটি যথাক্রমে ২০ আর ২৩ মার্চ। ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল থেকে। এক মাসের সফর শেষে ১৩ এপ্রিল টাইগারদের দেশে ফেরার কথা।


ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম