সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ‘কেউ আইনের ঊর্ধ্বে নন’ ইশরাকের বিষয়ে বললেন আইনমন্ত্রী

>> পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

>> মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে

>> আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে: প্রধানমন্ত্রী

>> সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> চুয়াডাঙ্গায় গরুবাহী পাওয়ার ট্রলি খাদে পড়ে ব্যবসায়ী নিহত, আহত ২

>> ‘আমি তো সেখানে চাঁদা তুলতে যাইনি, জমি দখল করতেও যাইনি

>> প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

>> বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি, সেই শিক্ষক দম্পতিকে দুই প্রান্তে বদলি

>> শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

আপনি পড়ছেন : রংপুর

৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল চলাচল শুরু


DhakaReport24.com || 2024-02-24 16:39:45
৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল চলাচল শুরু

দিনাজপুরের পার্বতীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় রংপুরের সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়েছিল। পরে ৭ ঘণ্টা চেষ্টার পর উত্তরবঙ্গের সঙ্গে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর স্টেশন মাস্টার রেজাউল করিম।

তিনি বলেন, আজ সকালে পার্বতীপুর-রংপুর রেলপথের গুলপাড়া এলাকায় চট্টগ্রাম থেকে গম ভর্তি ৩১টি বগি নিয়ে পার্বতীপুরে আসার সময় মালবাহী ট্রেনটির ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও বলেন, সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে একটি টুলভ্যান এসে গাড়ি উদ্ধার কাজ শুরু করে। পরে সাত ঘণ্টা চেষ্টার পর লাইচ্যুত ট্রেনটি উদ্ধার করা হয়। ফলে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম