সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ‘কেউ আইনের ঊর্ধ্বে নন’ ইশরাকের বিষয়ে বললেন আইনমন্ত্রী

>> পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

>> মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে

>> আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে: প্রধানমন্ত্রী

>> সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> চুয়াডাঙ্গায় গরুবাহী পাওয়ার ট্রলি খাদে পড়ে ব্যবসায়ী নিহত, আহত ২

>> ‘আমি তো সেখানে চাঁদা তুলতে যাইনি, জমি দখল করতেও যাইনি

>> প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

>> বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি, সেই শিক্ষক দম্পতিকে দুই প্রান্তে বদলি

>> শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

আপনি পড়ছেন : রংপুর

রংপুরে পুলিশের লাঠিচার্জে আহত ১০


DhakaReport24.com || 2024-01-07 18:54:00
রংপুরে পুলিশের লাঠিচার্জে আহত ১০

রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহেদা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের লাঠিচার্জে গুরুতর ৩ জনসহ মোট আহত হয়েছেন ১০ জন। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে বদরগঞ্জে।

রোববার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ।


ওসি জানান, ভোট শেষে বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রের বাইরে নৌকা ও ট্রাক প্রতীকের লোকজন জটলা বাধায় এবং হুইহুল্লোড় করতে থাকেন। এ সময় টহলরত পুলিশ এসে তাদের সরে যাওয়ার কথা বললেও সমর্থকরা সরে না যাওয়ায় পুলিশ লাঠিচার্জ করে। এ সময় পুলিশের ওপর সমর্থকরা চড়াও হলে পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। এতে ১০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত হয়ে আব্দুল রহিম, বাবু মিয়া ও খাজানুরকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক যুবরাজ রায় জানান, তিন জনকে বদরগঞ্জ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম